প্রযুক্তির যুগে স্মার্ট ওয়াচ, কিভাবে ডিজিটাল সেবা পেতে পারি

ডিজিটাল প্রযুক্তির প্লাটফর্মে স্মার্ট ওয়াচ এখন পছন্দের শীর্ষে পরিণত হয়েছে। ছোট-বড় সকল বয়সী মানুষের মধ্যে স্মার্ট ওয়াচের ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে, আধুনিক প্রযুক্তির যুগে কিভাবে আমরা এই ডিজিটাল স্মার্ট ওয়াচ ব্যবহারের মাধ্যমে ডিজিটাল সেবা পেতে পারি সে সম্পর্কে ধারণা দিতে আজকের বিস্তারিত আর্টিকেলটি আপনার জন্য।
মোবাইল ছাড়াই কিভাবে আপনি ঘরের বাহিরে সামাজিক যোগাযোগ রক্ষা করবেন হয়তো ভেবে পাচ্ছেন না। প্রযুক্তিবিদরা এই ধারনাকে বাস্তব রূপ দিতে ডিজিটাল স্মার্ট ওয়াচ উদ্ভাবন করেছেন যা মার্কেট প্লেসে ব্যাপক সাড়া জাগিয়েছে।
পেজ সূচিপত্রঃপ্রিয় পাঠক, আমরা আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের ধারণা দিবো, কিভাবে প্রযুক্তির যুগে স্মার্ট ওয়াচের ডিজিটাল সেবা আপনি সহজেই পেতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেই।

স্মার্ট ওয়াচ সেন্সর কি উপকারে আসে

সেন্সর কি কাজে ব্যবহৃত হয় তা অনেকেরই অজানা থাকতে পারে। সেন্সরের নানাবিদ বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে স্মার্ট ওয়াচ সেন্সর দ্বারা আমরা আমাদের মানবদেহসহ প্রাকৃতিক গাছ-গাছালির আর্দ্রতা, সূর্য হতে নির্গত আলো ও কার্বন-ডাই-অক্সাইড শোষণের পরিমাণ ট্র্যাক করার মাধ্যমে পরিমাপ করতে পারি। এতে করে আমাদের আলাদা করে বিশেষ কোন পরিমাপক যন্ত্রের উপর নির্ভরশীল হতে হয় না যার কারণে এই স্মার্ট ওয়াচ এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংস্কৃতিতে স্মার্ট ওয়াচের বিচরণ

বর্তমান ডিজিটাল পণ্যের বাজারে ও সংস্কৃতিতে স্মার্ট ওয়াচের বিচরণ প্রশংসিত হচ্ছে। রং ও বৈচিত্রকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ডিজাইনের স্মার্ট ওয়াচ এখন হাতের মুটয় পাওয়া যাচ্ছে। বিশেষ করে নিজেদের ভালো লাগার অংশ হিসেবে ও স্মার্টনেস প্রদর্শনেও এখন কম বয়সী, মধ্য বয়সী সকলের কাছে প্রিয় বস্তুতে পরিণত হয়েছে স্মার্ট ওয়াচ। অদূর ভবিষ্যতেও নতুন নতুন উদ্ভাবনী সুবিধা নিয়ে সকলের কাছে জনপ্রিয় ডিভাইসে পরিণত হবে স্মার্ট ওয়াচ।

নিউরোকেমিক্যাল ইন্টারফেস

নিউরোকেমিক্যাল ইন্টারফেস অর্থাৎ মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার কিভ পরিবর্তন সম্পর্কিত ইঙ্গিত দিতে পারে প্রযুক্তি সম্পর্কিত এই স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচের আরও কিছু বিশেষত্বের মধ্যে একটি হল এটি দেহের মস্তিষ্কের তরঙ্গও রেকর্ড করতে সক্ষম। পাশাপাশি মানবদেহের হার্টবিট পালস, অতিরিক্ত মানসিক চাপ এমনকি চিন্তাশীল কাজের মধ্যে মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করা ও তরঙ্গ ধারণ করার ক্ষেত্রে স্মার্ট ওয়াচ প্রয়োজন মেটাতে সক্ষম। প্রযুক্তির ধারাবাহিকতায় এটি এখন পছন্দের শীর্ষে পরিণত হয়েছে এবং নিউরো বিশেষজ্ঞদের জন্য গবেষণার ক্ষেত্রে এখন এটি অন্যতম অন্তরায় হিসেবে কাজ করছে।   

ডিজিটাল প্রযুক্তিতে স্মার্ট ওয়াচ

ডিজিটাল প্রযুক্তিতে স্মার্ট ওয়াচ এখন আরও একটি নতুনত্তের নাম। আমরা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ভিডিও সোর্সে বিনোদনের জন্য অনেকটাই ইউটিউব এর নির্ভরশীল হয়ে পড়েছি। বিশেষকরে নিত্য নতুন কিছু সম্পর্কে জানতে, কিছু কিনার আগে ভিডিও দেখতে, ভিডিও প্রচারের মাধ্যমে মার্কেটিং কার্যক্রম পরিচালনার্থে ইউটিউব সামাজিক সাইট সকলের কাছে একটি মুখ্য পছন্দে পরিণত হয়েছে। স্মার্ট ওয়াচ এর মধ্যে যদি ইউটিউব এর মতো ফিচার থাকতো তাহলে কতইনা চমকপ্রদ হতো। অদূর ভবিষ্যতে প্রযুক্তিবিদরা হয়তোবা স্মার্ট ওয়াচের নতুন নতুন ফিচার নিয়ে আসবে যা প্রযুক্তি প্রেমিদের আকর্ষণীয় করবে। মোবাইল স্ক্রিন বাদেও স্মার্ট ওয়াচ এর মধ্য দিয়েও ভিডিও সুবিধা পাওয়া যাবে বা স্মার্ট ওয়াচ এর ডিসপ্লেতে ভিডিও ক্লিপ ভেসে উঠবে। যার ফলে ভবিষ্যতে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা স্মার্ট ওয়াচে পরিবেশনের জন্য নতুন নতুন আকর্ষণীয় রেজুলেশনভিত্তিক কনটেন্ট প্রস্তুত করার সুযোগপাবে এবং নতুন দ্বার উন্মোচিত হবে।

স্মার্টওয়াচ দ্বারা ডিজিটাল সেবাগুলো কিভাবে পাবেন

স্মার্টওয়াচ দ্বারা ডিজিটাল সেবাগুলো পেতে হলে কি কি বিষয়ের উপরে দৃষ্টি দিতে হয় তা আমাদের জানা দরকার। ডিজিটাল প্রযুক্তিতে স্মার্টওয়াচ এখন ঘরে বসেই বা ঘরের বাহিরে নানাবিদ কাজ সম্পন্ন করে থাকে। বিশেষ করে ফোন কল ও মেসেজ আদান-প্রদানে, স্বাস্থ্য সম্পর্কিত জরুরি সেবা পেতে, পেমেন্ট গেটওয়ে এবং বিভিন্ন ট্র্যাকিং সম্পর্কিত ডিজিটাল সুবিধা এখন অনেকটাই হাতের নাগালে এসে পৌঁছেছে। মোবাইল ডিভাইস এর মতো স্মার্ট ওয়াচেও ওআইফাই ও ব্লুটুথ সুবিধা থাকার ফলে সেগুলো অন করার মাধ্যমে অথবা মোবাইলে Pair এর মাধ্যমে ডিভাইসটি ব্যবহার করা যায়। ডিজিটাল প্রযুক্তির যুগে নানাবিদ সুবিধা নিয়ে স্মার্ট ওয়াচ হয়ে উঠেছে এখন ছত-বড় সকলেরই পছন্দের শীর্ষে। আপনি প্রযুক্তির যুগে স্মার্টওয়াচ ব্যবহারের মাধ্যমে কিভাবে ডিজিটাল সেবা পেতে পারেন সে সম্পর্কে নিম্নে কিছু ধারণা প্রদান করা হল-

ক) স্বাস্থ্য সুরুক্ষা বিষয়ক ট্র্যাকিং সুবিধা

স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি ইচ্ছা করলে স্বাস্থ্য সুরুক্ষা বিষয়ক ট্র্যাকিং সুবিধা পেতে পারেন। আপনার হৃদয়ের স্পন্দন তথা হার্ট বিট, ট্র্যাকিং এর মাধ্যমে রক্তের মধ্যে থাকা অক্সিজেনের পরিমাণ পরিমাপ করা, প্রথমিক ভাবে ট্র্যাকিং এর মাধ্যমে ECG রিপোর্ট জানতে, নিদ্রা সম্পর্কিত ধারণা পেতে, সুস্থ্য থাকতে দৈনিক পানি খাওয়ার বিষয়ে সাজেশন পেতে, দৈনন্দিন ব্যায়াম ও হাঁটার মাধ্যমে যে পরিমাণ ক্যালোরি ক্ষয় হয় তার সঠিক তথ্য নিশ্চিত পেতে স্মার্ট ওয়াচ হতে পারে বিশেষ পন্থা।

খ) যোগাযোগের ক্ষেত্রে স্মার্ট ওয়াচ ডিভাইস 

যোগাযোগের ক্ষেত্রে স্মার্ট ওয়াচ ডিভাইস এখন অনন্য একটি নাম। মোবাইল ডিভাইসের মধ্যে ন্যানো সিম একটিভেট করে তা আপনার স্মার্ট ওয়াচ ডিভাইসের সাথে সংযুক্ত করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ যোগাযোগের কাজটি সম্পন্ন করতে পারেন। বিশেষ করে মোবাইল ডিভাইসের জরুরি ইনকামিং ও আউটগোয়িং কলের সুবিধা, এসএমএস/এমএমএসসহ গুরুত্বপূর্ণ মেইল রিসিব ও দেখার সুবিধা এবং সময়ে সময়ে সোশ্যাল মিডিয়ার তাৎক্ষণিক নোটিফিকেশন সরাসরি স্মার্ট ওয়াচ ডিভাইস এর মাধ্যমে সরাসরি পেতে পারেন।

গ) স্মার্ট ওয়াচে ডিজিটাল পেমেন্ট

স্মার্ট ওয়াচে ডিজিটাল পেমেন্ট কিভাবে সম্ভব তা অনেকেই জানতে চেয়েছেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল পেমেন্টের জন্য ই-ব্যাংকিং সুবিধা প্রচলিত একটি পদ্ধতি। ডেবিট/ক্রেডিট কার্ড, গুগল-পে, ওয়েব-পে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দ্রুততম সময়ে নিরাপদ OTP ব্যবহার করে অনলাইনে ক্যাশবিহীন লেনদেন করা সহজ হয়েছে। এই সকল সুবিধা যদি স্মার্ট ওয়াচ মধ্যেই আমরা পেয়ে যাই তাহলে কতইনা ভাল হত। তাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে কল, মেসেজ, মেইল চেক করা ছাড়াও অদূর ভবিষ্যতে ডিজিটাল লেনদেন করা সম্ভবপর হতে আর বেশি দেরি নয়।

ঘ)  জিপিএস সুবিধা পেতে স্মার্ট ওয়াচ

আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে জিওগ্রাফিকাল সুবিধা পেতে জিপিএস এখন জরুরি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অগ্রিম সতর্কতার জন্য, আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য, লোকেশন ট্র্যাক করার ক্ষেত্রে এবং দিকনির্দেশনা জানার ক্ষেত্রেও জিপিএস প্রয়োজন হয়। মোবাইল ডিভাইস এর ন্যায় স্মার্ট ওয়াচেও জিপিএস সুবিধা পেতে এখন অনেকটাই সহজ সাধ্য হয়েছে।

ঙ) মোবাইল ডিভাইস কন্ট্রোলে স্মার্ট ওয়াচ

মোবাইল ডিভাইস কন্ট্রোলের ক্ষেত্রেও স্মার্ট ওয়াচের জুড়ি নেই। স্মার্ট ফোনের আপ্স, ‍অডিও ও ভিডিও প্লেয়ারকে কন্ট্রোল, ফোন কল রিসিভ ও কেন্সেল করা সহ ইত্যাদি যাবতীয় প্রয়োজনে স্মার্ট ওয়াচ ব্যবহারের মধ্যেই তা সমাধান কয়া এখন অনেকটাই সহজ হয়েছে।  

স্মার্ট ওয়াচ connect প্রক্রিয়া

মোবাইল ডিভাইসে স্মার্ট ওয়াচ connect প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন তা অনেকেই জানতে চান।অনেকেই ইউটিউবে এ সংক্রান্ত ভিডিও দেখে প্রায়শই বিভ্রান্ত হচ্ছেন। তাই, আপনার মোবাইল ডিভাইসে খুব সহজেই স্মার্ট ওয়াচ সংযুক্ত করতে প্রথমেই ইন্টারনেট সংযোগ স্থাপন করে নিন। তারপর পরক্ষনেই আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর এবং অ্যাপেল ফোন হলে অ্যাপেল স্টোর থেকে স্মার্ট ওয়াচের জন্য সাপোর্ট করে এমন প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করে নিন। অ্যাপস ডাউনলোড হয়ে গেলে তা মোবাইল ডিভাইসে ইন্সটল করুন। ইন্সটলকৃত অ্যাপ থেকে সার্চ করে আপনার স্মার্ট ওয়াচটি বেছে নিন এবং ওটিপি প্রেরণ করুন। ওটিপি ম্যাচ হলে কানেক্ট করলেই আপনার স্মার্ট ওয়াচটি কানেক্ট হওয়ার যাবতীয় কাজ সম্পন্ন করবে।  

স্মার্ট ওয়াচ-এ GSM সিম সংযুক্ত করবেন যেভাবে 

প্রযুক্তি প্রেমিদের মধ্যে এখন কম্পিউটার এর পাশাপাশি মোবাইল ডিভাইসের প্রতি আলাদা আগ্রহ দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মোবাইল ডিভাইসের বাহিরে স্মার্ট ওয়াচের মত ছোট একটি গেজেট সকলের মধ্যে একপ্রকার নতুন প্রাণ সঞ্চারিত করেছে। স্মার্ট ওয়াচের যে সকল ফিচার রয়েছে তন্মধ্যে একটি প্রধান ফিচার হল ঘড়িতে সময় দেখার পাশাপাশি কলিং সুবিধা। এই কাজটি আপনি কিভাবে করবেন সে সম্পর্কে নিম্নোক্তভাবে কিছু ধারণা প্রদান করা হল-

স্মার্ট ওয়াচে সিম সেট করার প্রাথমিক ধারণা

ক) প্রথমেই, একটি বিষয় নিশ্চিত হতে হবে যে, আপনার ওয়াচটি সিম সাপোর্টেড কি-না। প্রায় স্মার্ট ওয়াচেই ন্যানো-সিম স্লট থাকে। 
খ) দ্বিতীয়ত, সিম একটিভেট করতে ঘড়িটি অবশ্যই বন্ধ করে নিন।
গ) তৃতীয়ত, স্মার্ট ওয়াচের পেছনের ব্যাক কভারটি স্ক্রুর সাথে মিলিয়ে ড্রাইভার টুলস এর মাধ্যমে খুলে তার মধ্যে থাকা ছোট ট্রে-টি বাহির করুন।
ঘ) পঞ্চমত, সিম কার্ডটি স্লটের সাথে মিলিয়ে সঠিকভাবে সেট করুন।
ঙ) ষষ্ঠত, সিম সেট করার পর স্লট কভারটি সাবধানতা অবলম্বন করে লাগিয়ে দিন। এরপর ঘড়িটি অন করার চেষ্টা করুন।

স্মার্ট ওয়াচে ছবি সেট করার অভিনব কৌশল

নিজের স্মার্ট ফোনে আমরা নিজেদের ইচ্ছা মতন কতইনা হোম স্ক্রিন অথবা লক স্ক্রিন ওয়ালপেপার ব্যবহার করে থাকি। বিশেষকরে স্মার্ট ওয়াচেও ছবি সেট করার অভিনব কিছু কৌশল রয়েছে তা আমাদেরকে একজন স্মার্ট ওয়াচের গ্রাহক হিসেবে জেনে রাখা প্রয়োজন। স্মার্ট ওয়াচে নিজের ছবি ওয়ালে সেট করতে শুরুতেই ঘড়িটি আপনার ব্যবহৃত ফোনের সাথে একটিভেট করে নিন। তারপর আপনার মোবাইল ডিভাইসে সেটিংস এ যেয়ে পছন্দের ছবি নির্ণয় করুন ও সেট করে নিন। তাছাড়া, আপনি চাইলে স্মার্টওয়াচের সেটিংসে সরাসরি প্রবেশ করেও পছন্দ মত Wallpaper পরিবর্তন করিয়ে নিতে পারেন।

শেষ কথা

যুগের আবির্ভাবে প্রযুক্তি খাতে যে পরিবর্তন সাধিত হচ্ছে তা জেনারেশনারি আমরা সকলেই তার সুফল ভোগ করছি। যুগের সঙ্গে তাল মেলাতে শিখতে হবে এবং জানতে হবে প্রযুক্তি সম্পর্কে। নতুন নতুন উদ্ভাবনীয় বিষয় সম্পর্কে এখন জ্ঞান রাখা জরুরি হয়ে পড়েছে। প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকলে আমাদের জীবনযাত্রা আরও সহজ হবে এবং বিশ্ব আরও সংযুক্ত হবে। আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা প্রযুক্তির যুগে স্মার্ট ওয়াচ, কিভাবে ডিজিটাল সেবা পেতে পারি সে সম্পর্কে ধারণা পেলাম। আশা করি, আজকের এই আর্টিকেলটি আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে সহযোগিতা করেছে। আজকের আর্টিকেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url