এসির সাথে ফ্যান চালানো যাবে কি ? উপকারিতা জেনে নিন

গরমের তিব্রতা থেকে কিছুটা প্রশান্তির জন্য আমরা এসি বা এয়ার কন্ডিশনার এর ঠাণ্ডা বাতাসে থাকতে পছন্দ করে থাকি। তবে, হটাৎ রোদ্র থেকে আসার পরে আমাদের শরীরে দ্রুত প্রশান্তি আনার জন্য এসির পাশাপাশি ফ্যান ব্যবহার করে থাকি। কিন্তু এই প্রক্রিয়াটি কতটুকু সঠিক সেটি সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। তাই, এসির সাথে ফ্যান চালানো যাবে কি? উপকারিতা কি সে সম্পর্কে জানতে এবং জানাতে আজকের বিস্তারিত আর্টিকেলটি আপনার জন্য।
পেজ সূচিপত্রঃপ্রতিটি ইলেকট্রনিক্স যন্ত্রেরই নিজস্ব কিছু স্বকীয়তা থেকে থাকে। তেমনি এসির ক্ষেত্রেও সেই ধারণাটি কোন অংশে কম নয়। এসির সাথে ফ্যান চালানো যাবে কি? এসম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই মতপার্থক্য কাজ করে। এ সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে চান, এসি চালানোর সময় ফ্যান চালালে এর উপকারিতা কি আছে। কেউ মনে করে থাকেন এসির সাথে চালালে বিদ্যুতের উপচয়, আবার কেউ মনে করেন এসির সাথে ফ্যান চালালে ঘর দ্রুত ঠাণ্ডা হয়, এতে করে এসির কম্প্রেশার এর ব্যবহার কম হয় এবং বিদ্যুৎ সাশ্রয় হয়। এক্ষেত্রে প্রযুক্তিবিদরা বলছেন ঠিক উলটটা, এসির সাথে যদি ফ্যান চালানো যায় এটি শুধু শরীরের জন্য আরামদায়কই নয় বরং দ্রুত ঘর ঠাণ্ডা হওয়ার কারণে বিদ্যুৎ সাশ্রয়ও হয়ে থাকে। এসির সাথে ফ্যান চালানো সম্পর্কে নিম্নোক্তভাবে কিছু উপকারিতা তুলে ধরা হ'ল।

এসির সাথে ফ্যান চালানো যাবে কি? উপকারিতা নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণঃ

যে কোন এসির প্রধান কাজ হল শীতল বাতাস প্রধান করা। কিন্তু কিছু কিছু এসি বা এয়ার কন্ডিশনার রয়েছে যেগুলো ধরণ অনুযায়ী ঠাণ্ডা বাতাসের পাশাপাশি গরম বাতাসও দিয়ে থাকে। 

ক) এসির কম্প্রেশার দ্রুত অটো হওয়া

সাধারণত এসির ঠাণ্ডা বাতাস ভারী হয়ে থাকে যার ফলে রুমের নিচের অংশে জমতে থাকে। ঐসময় তাৎক্ষণিক আপনি যদি ফ্যান ইউজ করেন তাহলে রুমে শীতল বাতাস ছড়িয়ে পড়ে রুমকে সাথে সাথে ঠাণ্ডা করে দিতে পারে। এই ভাবে রুম দ্রুত ঠাণ্ডা হলে অনেকগুলো উপকারের মধ্যে একটি হল এসির কম্প্রেশার অটো হতে সময় কম নিবে এবং বিদ্যুতের সাশ্রয়ও হবে।

খ) ফ্যান ও এসি একসঙ্গে চালালে বিদ্যুত সাশ্রয়

সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অত্যধিক চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুতের রেট ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করেন, এসির সাথে ফ্যান একসাথে চালালে বিদ্যুৎ বিল বেশি আসে। কিন্তু বাস্তবে ধারনাটি সঠিক নয়। মূলত ফ্যানের বাতাস গতিশীল থাকার কারণে রুমের মধ্যে এসি থেকে আসা ঠান্ডা জমতে থাকা বাতাস দ্রুতই ছড়িয়ে দেয় যার ফলে ঘরের প্রতিটি কোণে ঠাণ্ডা ছড়িয়ে পড়ে। এর ফলে ঘরের তাপমাত্রার মধ্যে ভারসাম্য ও সমতা তৈরি হয়। আপনার এসির তাপমাত্রা যদি ২৫ ডিগ্রির স্থলে ২৬ বা ২৭ ডিগ্রিতে সেট করেন তাহলেও নিরবিচ্ছিন্ন ফ্যানের বাতাসের কারণে ২৫ ডিগ্রির মতোই শরীরে ঠাণ্ডার অনুভূতি পাবেন। এইভাবে এসির তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রির সমতা রাখলে আপনার ঘর যেমন ঠাণ্ডা থাকবে পাশাপাশি এসির কম্প্রেসারও তুলনামূলকভাবে ভালো থাকবে ও বিদ্যুতের অত্যধিক খরচ থেকেও রেহাই পেতে পারেন। আবার ফ্যান চলতে থাকলে শরীরে সার্বক্ষণিক বাতাসের প্রেশার পড়ে, যার ফলে কম তাপমাত্রাতেও আপনি আরামদায়ক অনুভূতি পেতে পারেন।

গ) এসির স্থায়িত্বকাল বাড়ে

আপনি প্রতিনিয়তই যদি ফ্যানের সাথে এসি ব্যবহার করতে থাকেন তাহলে একটি সময় দেখা যাবে আপনার এসির স্থায়িত্বকাল বাড়তে থাকবে। ঘরের ঠাণ্ডা স্থিতিশীল রাখার ক্ষেত্রেও ফ্যান চালু রাখার পন্থাটি আপনি এক্ষেত্রে কার্যকরী সমাধান হিসেবে বেঁছে নিতে পারেন। এসি যখন চলে তার একটি নির্দিষ্ট সেন্সর থাকে, যা দিয়ে এসি পরিচালিত হয়ে থাকে। সেন্সর এর সহায়তায় ঘরের তাপমাত্রা অনুযায়ী এসি কখনও চালু বা বন্ধ হয়। এক্ষেত্রে, এসির সাথে সাথে ফ্যান চালু রাখলে ঘর দ্রুত ঠাণ্ডা হয় এবং এসির লংগ্রেভিটি থাকে। 

ঘ) এসির সাথে ফ্যান ব্যবহারের স্বাস্থ্যগত দিক

এসির সাথে ফ্যান ব্যবহারের কিছু স্বাস্থ্যগত দিক রয়েছে যা আমাদের শারীরিক সুস্থ্যতার জন্য খুবই প্রয়োজন। এসির সাথে ফ্যান অনবরত চলতে থাকলে বাতাসের মাধ্যমে রুমের অভ্যন্তরে অত্যধিক অক্সিজেনের প্রাপ্যতা তৈরি হয়। যাদের শ্বাসকষ্টজনিত সমস্যায় রয়েছে ও যারা শরীরে অ্যালার্জিজনিত সমস্যায় ভূগেন তাদের জন্য এসির পাশাপাশি ফ্যানের বাতাস শরীরে আনে অনাবিল প্রশান্তি। আবার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও হিট স্ট্রেস প্রবণতা থেকে পরিত্রাণ দেয় এই পদ্ধতি।

ঙ) প্রয়োজন অনুপাতে প্রয়োগ

আমরা যারা ঘরে বা বাহিরে এসি ব্যবহার করি সেক্ষেত্রে প্রয়োজন অনুপাতে এসির ব্যবহার বেড়ে যেতে থাকে। অনেক সময় জনসঙ্খ্যানুপাতে পার্টি সেন্টার, অফিস-আদালত ও সেমিনার ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে বড় পরিসরে এসির ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে ইসির উপরে অতিরিক্ত ঠাণ্ডা দেয়ার চাপ সৃষ্টি করা হয়। কিন্তু এমন সময় এসির ঠাণ্ডার প্রয়োজনীয়তা বেড়ে যায়। সে সময় এসি চালানোর পাশাপাশি ফ্যানের বাতাস দেয়া হলে রুমে দ্রুত শীতলতা বিরাজ করে এবং বাতাস সমানভাবে তা ছড়িয়ে পড়ে।

চ) স্বাস্থ্যের জন্য হানিকর দিক

যাদের কথায় কথায় ঠাণ্ডা লাগার প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে এসির সাথে ফ্যান ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিৎ। অনেক সময় অতিরিক্ত ঠাণ্ডা পরিবেশে দীর্ঘক্ষণ থাকলেও স্লেশিয়া হতে পারে। বিশেষকরে ছোট বাচ্ছাদের এসি ও ফ্যানের বাতাস সরাসরি শরীরে না লাগানোয় উত্তম। বাচ্চাদের ঠাণ্ডা বা সর্দি-কাশি লেগে থাকলে এক্ষেত্রে তীব্রতা বেড়ে যেতে পারে। আবার দীর্ঘদিনের অব্যবহৃত ফ্যান হটাৎ চালালেও এথেকে ধুলা-বালি ঘরে ঠাণ্ডা বাতাসের সাথে ছড়িয়ে যেতে পারে এবং ধুলা-বালি থেকে অ্যালার্জিজনিত রোগের তীব্রতা বাড়তে পারে। তাই, আমাদের অব্যবহৃত ও পরিত্যাক্ত ফ্যান ব্যবহারে সচেতন থাকাটা একান্ত জরুরি।

ছ) এসির সাথে ফ্যান যেভাবে ব্যবহার করবেন

এসির সাথে ফ্যান কিভাবে ব্যবহার করবেন তার কিছু নিয়ম রয়েছে। বিশেষকরে এসি রুমে দ্রুত গতিতে ফ্যান না দিয়ে মিডিয়াম গতিতে ফ্যান দেয়ায় শ্রেয়। বিশেষ এই পদ্ধতিটি কাজে লাগাতে এসির তাপমাত্রা ২৫ অথবা ২৬ ডিগ্রির নিচে সেট করে ফ্যান ব্যবহার করুন। এই সময় ফ্যান চালালে অবশ্যই মিডিয়াম স্পিডে থাকবে। এসি রুমের ফ্যানের পাখা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে ধুলা-বালি আপনার নাকে এসে না পড়ে। সাধারণত এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে রেখে ফ্যান চালানোর জন্য পরামর্শ দেয়া যেতে পারে, এসি টেকনিশিয়ানদের পরামর্শ এতে করে বিদ্যুতের সাশ্রয়ও হয়। 

শেষ কথা

দিন দিন প্রযুক্তি খাতে যে আমুল পরিবর্তন সাধিত হচ্ছে যুগের সঙ্গে তাল মেলাতে শিখতে হবে এবং জানতে হবে প্রযুক্তি সম্পর্কে। নতুন নতুন উদ্ভাবনীয় বিষয় সম্পর্কে এখন জ্ঞান রাখা জরুরী হয়ে পড়েছে। প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকলে আমাদের জীবনযাত্রা আরও সহজ হবে এবং বিশ্ব আরও সংযুক্ত হবে। আজকের আর্টিকেলটির মাধ্যমে এসির সাথে ফ্যান চালানো যাবে কি? উপকারিতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া গেছে। মোটকথা এসি ও ফ্যান একসাথে চালালে ক্ষতির চাইতে লাভের সম্ভবনাই বেশী। সঠিক নিয়মে কাজটি করলে আপনার যেমন দ্রুত ঘর ঠান্ডা হবে, পাশাপাশি এসির উপর অতিরিক্ত প্রেশার কমবে ও এসি দীর্ঘায়িত হবে এতে কোন সন্দেহ নেই। আজকের আর্টিকেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url