কার্বাইডযুক্ত পাকা কলা চেনার উপায়, সহজ টিপস কি জানুন
প্রতিদিন আমাদের খাবারের তালিকায় পাকা কলা এখন সকলের কাছেই অতি পছন্দের একটি খাবার। শরীরের আয়রন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সহ স্বাস্থ্যের নানান উপকারে আসে পুষ্টিকর এই খাবারের মাধ্যমে। তাই, এই পুষ্টিকর খাবারটি ক্রয় করার সময় তা কার্বাইডযুক্ত কি-না জানতে এবং জানাতে আজকের বিস্তারিত আর্টিকেলটি আপনার জন্য।
পেজ সূচিপত্রঃশরীরকে সুস্থ রাখতে আমরা প্রতিনিয়তই কার্বোহাইড্রেট খাবারের পাশাপাশি প্রাকৃতিক ফলা-ফলাদি এর উপরে নির্ভরশীল হয়ে থাকি। কিন্তু, আপনি প্রাকৃতিক খাবারের মধ্যে কোনটি ভেজালমুক্ত বা মেডিসিনমুক্ত তা না জেনেই মনের অজান্তেই তা খাদ্য তালিকায় রাখছেন ও গ্রহণ করছেন। যার কারণে আপনি ক্যামিকেলযুক্ত খাবার সেবনের ফলে নানাবিদ স্বাস্থ ঝুঁকিতে পড়ছেন। তাই, এইরূপ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এখনই সময় আমাদের সচেতন হওয়া এবং তা খাবার হিসেবে গ্রহণের পূর্বে পরীক্ষা-নিরীক্ষা করা।
তেমনি একটি আকর্ষণীয় ও সুস্বাদু ফল হচ্ছে পাকা কলা। এই কলার মধ্যেও যে ক্ষতিকারক কার্বাইড থাকে যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা বাজারে এইরূপ কার্বাইডযুক্ত কলা কেনার পূর্বে কিভাবে চিনবেন সে সম্পর্কে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করবো। তাহলে চলুন জেনে নেই, কার্বাইডযুক্ত পাকা কলা চেনার উপায় সম্পর্কে কি আছে সহজ টিপস।
কার্বাইডযুক্ত পাকা কলা চেনার উপায় ও সহজ টিপসঃ-
প্রায়শই একটি বিষয় লক্ষ্যনীয় যে, কৃষক বেশী লাভের ও অত্যধিক পরিমাণে ফলনের আশায় প্রাকৃতিক ফল-ফলাদিতে কৃত্তিম রাসায়নিক মিশ্রণ করে থাকে। বিশেষকরে কলাকে পাকানোর ক্ষেত্রে ও আকর্ষণীয় করতে কৃত্তিম রাসায়নিক কার্বাইড দিয়ে থাকে। কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বেও মনের অজান্তে এই রাসায়নিক মিশ্রিত কলা প্রতিদিন বাজার থেকে ক্রয় করতে অভ্যস্থ হয়ে পড়েছি। কলাকে দ্রুত পাকানো ও আকর্ষণীয় করতে কার্বাইড প্রয়োগ করা হয়ে থাকে। চিকিৎসকের মতে, রাসায়নিক কার্বাইড মিশ্রিত কলায় রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এজাতীয় কলা নিয়মিত খেলে আমাদের হতে পারে মাথা ব্যাথা রোগ, স্নায়ুঘটিত ও হজমজনিত সমস্যা। এক্ষেত্রে, আপনাকে কলা কেনার সময় অবশ্যই বুঝে নিতে হবে কোনটি গাছপাকা এবং কোনটি রাসায়নিক মিশ্রিত কৃত্তিম উপায়ে পাকানো।
ক) কলার গায়ের রং দেখে বুঝুন
কার্বাইডযুক্ত কলা চেনার ক্ষেত্রে কলার গায়ের রং দেখে বুঝার চেষ্টা করুন কলাটি কোন প্রকৃতির। সচরাচর আমরা বাজার থেকে কলা কেনার সময় সবচাইতে সুন্দর কলাটি পছন্দ করে থাকি। দেখতে সুন্দর হলেই যে কলা ভালো হবে তা কিন্তু নয়। কলার গায়ে কোনো প্রকার দাগ না থাকলে প্রাথমিকভাবে বুঝবেন সেই কলা নিশ্চয়ই গাছপাকা নয়। বিশেষকরে গাছপাকা কলায় ছোপ ছোপ কালচে দাগ থাকে। যার কারণে রং এর দিক থেকে কিছুটা ভিন্নতা দেখা যায়। কলার ত্বক হয় অমসৃণ। তাই, কলা পছন্দের ক্ষেত্রে অবশ্যই সুন্দর ও উজ্জ্বল দেখে কেনার চেষ্টা করুন।
খ) পাকা কলার খোসা পাতলা/মোটা কোনটি
ইদানীং পাকা কলা কিনলেই দেখা যায় ভিতরে শক্ত। কলার উপর থেকে তা একটুকুও বুঝার উপায় নেই। কলা দেখে মনে হচ্ছে কলা পেকেছে, কিন্তু খোসার আবরণে থেকে গেছে মোটা। এজাতীয় কলা পরোখ করলেই বুঝবেন কৃত্রিমভাবে রাসায়নিক কার্বাইড দিয়ে পাকানো কলা। কার্বাইড মিশ্রিত কলার খোসা দ্রুতই পেকে যায়, কিন্তু ভিতরের অংশ কাঁচাই থেকে যায়। আর গাছে পাকানো কলার চামড়া হবে পাতলা প্রকৃতির। তাই, কলা কেনার সময় অবশ্যই কলা খেয়ে দেখতে পারেন কলার চামড়া পাতলা/মোটা।
গ) কলার গন্ধ পরোখ করে নির্বাচন করুন
কলার গন্ধই বলে দেয় কলা কেমন শুশাধু। বিশেষ প্রক্রিয়ায় পাকানো কলা দেখতে অনেক সুন্দর হলেও এটি শরীর-স্বাস্থ্যের জন্য হানীকর। কার্বাইড দিয়ে পাকানো কলায় রাসায়নিক উপাদান থাকে বলে এটির গন্ধ খুবই তীব্র হয়। আবার গাছপাকা কলার ক্ষেত্রে এটি সম্পূর্ণ আলাদা। গাছপাকা কলার নিজস্ব প্রাকৃতিক গন্ধ থাকে। কার্বাইড দেয়ার সাথে সাথে গাছপাকা কলার সেই গন্ধ আর থাকে না। তাই, কলা কেনার পূর্বে অবশ্যই কলার গন্ধ পরোখ করে নির্বাচন করাই শ্রেয়।
ঘ) কলার স্বাদ বুঝে নিন
কলার স্বাদ বুঝে কলা কেনা উচিৎ। বিশেষকরে প্রাকৃতিক উপায়ে পাকা কলা হয় অত্যধিক মিষ্টি ও স্বাদে ও গুনে অনন্য। আর কার্বাইড দিয়ে পাকানো কলার তেমন একটা স্বাদ থাকে না। এমন কলা কেনার সময় চোখে পড়লে বুঝবেন অবশ্যই কলায় ভেজাল মেশানো আছে। তাই, স্বাদ বুঝে কলা কিনুন।
শেষ কথা
সুস্থতায় বড় নিয়ামত। সুস্থ থাকতে আমাদের সঠিক খাবার নির্ণয় করাই প্রধান কর্তব্য হওয়া উচিৎ। তাই, আপনার পছন্দের খাদ্য তালিকায় ভালো ও কার্বাইড বিহীন প্রাকৃতিকভাবে পাকানো কলা সন্নিবেশিত করে যদি কিছুটা উপকারে আসে তাহলেই আমাদের সার্থকতা। প্রিয় পাঠক, আশা করছি আজকের আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং কার্বাইডযুক্ত পাকা কলা চেনার উপায় সম্পর্কে বিশদ জানতে পেরেছেন। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনার সু-স্বাস্থ্য গঠনের জন্য সহায়ক হতে পারে। ভবিষ্যতে, এমন আরও স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।
.webp)
আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url