ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধের বিকল্প কোন খাদ্য রয়েছে
দেহের শক্তির অন্যান্য প্রয়োজনীয় উপাদানের মধ্যে ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় উপাদান, যা আমরা বিভিন্ন প্রকারের পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে পেয়ে থাকি। ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধের বিকল্প নেই, তবে এমন কিছু খাদ্যের উৎস রয়েছে যা থেকে আমরা এই ক্যালসিয়ামের উপাদান পেতে পারি। ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধের বিকল্প কোন খাদ্য রয়েছে, সে সম্পর্কে জানতে ও জানাতে আজকের বিস্তারিত আর্টিকেলটি আপনার জন্য।
পেজ সূচিপত্রঃমানবদেহের শরীরের ভারসাম্য ধরে রাখতে, হাড় মজবুত রাখতে এমনকি ব্রেইন ডেভেলপমেন্ট কাজে ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় উপাদান। সাধারণত এই উপাদানটি আমরা খাঁটি তরল দুধ থেকে পেয়ে থাকি। বিশেষকরে একজন ভূমিষ্ঠ শিশুর জন্য মায়ের বুকের দুধ প্রধান অন্তরায় হিসেবে কাজ করে থাকে। চলুন জেনে নেই, ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধের বিকল্প কোন খাদ্য রয়েছে সে সম্পর্কে_
ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধের বিকল্প কোন খাদ্য রয়েছে
দুধ যেমন দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে, পাশাপাশি এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। শিশুর বাড়ন্ত সময়ে দুধের পুষ্টি গ্রহণের কোন বিকল্প নেই। অনেক ক্ষেত্রে শোনা যায়, শিশুরা দুধ খেতে অনিহা প্রকাশ করে থাকে। তাই, আমরা শিশুর শরীরের পুষ্টির ঘাটতি পূরণে দুধের বিকল্প কোন খাদ্য আছে কি-না ইউটিউব, ফেইসবুকে হন্ন্যে হয়ে খুঁজে থাকি। কিন্তু দুধের বিকল্প খাদ্যের উপর নির্ভরশীলতা কমাতে ডাক্তারদের পরামর্শতো রয়েছেই।
ক) ক্যালসিয়ামের ঘাটতি পূরণে রাগি বিস্কুট
জিনারা দুধ খেতে সাধারণত অনিহা প্রকাশ করেন, দুধ খাওয়ার পর গ্যাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে থাকে তাদের জন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণে রাগি বিস্কুট হতে উপযুক্ত সমাধান। তারা দুধের বিকল্প হিসেবে এটিকে বেঁছে নিতে পারেন। পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটিকে গ্রহণ করা যেতে পারে। তবে, যেসকল বাচ্চারা ল্যাকটোজেন অথবা দুধ খেতে না চায়, তাদের যদি অ্যালার্জির সমস্যা না থাকে তাহলে সেসকল বাচ্চাদের শরীরের হাড় গঠনে এমনকি দাঁত শক্ত রাখতে রাগি বিস্কুট খাওয়ানো যেতে পারে। তাই, বাচ্চাদের জন্য সুস্বাদু ও স্বাস্থ্যকর রাগি বিস্কুট নিমিষেই তৈরির প্রস্তুত প্রণালি নিম্নোক্তভাবে তুলে ধরা হ'ল।
আরও পড়ুনঃ দেশীয় কোন মাছে ওমেগা ৩ বেশি থাকে জানুন
প্রস্তুত প্রণালীঃ প্রথমে ঘিয়ের সঙ্গে গুড়, রাগির আটা, ওটসের গুঁড়ো, এলাচগুঁড়ো, বেকিং সোডা এবং সামান্য দুধ একসঙ্গে মিশিয়ে একটি নরম আঠালো মণ্ড বানিয়ে নিন। বেকিং: এবার মিশ্রণটি থেকে ছোট ছোট লেচি কেটে কুকির আকার দিয়ে অভেনের বেকিং ট্রে-তে সাজিয়ে রাখুন। ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে মিনিট দশেক বেক করে নিলেই মচমচে রাগি বিস্কুট তৈরি।
তবে পুষ্টিবিদদের মতে, দুধের বিকল্প হিসেবে দারুণ এক উপাদান হলো ‘রাগি’, যাতে দুধের থেকেও বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে।
খ) ক্যালসিয়ামের ঘাটতি পূরণে রাগি চিপস
রাগি চিপ্সও ক্যালসিয়ামের ঘাটতি পূরণে আপনার জন্য সহায়ক হতে পারে। বাজারে হরেক রকমের চিপস পাওয়া যায়। কিন্তু যে কোন চিপস আপনার জন্য স্বাস্থ্যকর না-ও হতে পারে। কিন্তু রাগি চিপস এক্ষেত্রে আপনাকে দিতে পারে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কার্যকরী সমাধান। নিম্নে কিরূপে রাগি চিপস তৈরি করবেন তার একটি সংক্ষিপ্ত প্রস্তুত প্রণালী দেখানো হল।
আরও পড়ুনঃ চিয়া সিড প্রতিদিন খেলে কি হয়
প্রস্তুত প্রণালীঃ একটি পরিস্কার পাত্রে পরিমাণমতো রাগির আটা, সাথে চালের গুঁড়ো নিন। এরপর আটা ও চালের গুঁড়োর সাথে খানিকটা লবণ, মরিচের গুঁড়া ও জিরা মসলা সাথে অল্প পরিমাণে তেল মিশ্রিত করে ভালোভাবে মাখিয়ে একটি মণ্ড তৈরি করুন। মণ্ড তৈরি করতে যদি শক্ত মনে হয় তাহলে কিছুটা গরম পানি দিয়ে নরম মণ্ড তৈরি করে ফেলুন। এরপর মণ্ডটি ১০ থেকে ১৫ মিনিট চাপা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। তারপর ছোট ছোট গোলাকৃতির বল তৈরি করে ভালকরে বেলে পাতলা রুটি বানান। ছুরি অথবা কাটারের মাধ্যমে রুটিটিকে চিপসের আকৃতিতে কাটুন। পরবর্তীতে ডুবন্ত তেলে হালকা জ্বাল দিয়ে চিপসগুলো সোনালী বর্ণ ও মচমচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ব্যাচ প্রস্তুত হয়ে গেল মুখরোচক ও পুষ্টিকর ক্যালসিয়ামে পরিপূর্ণ রাগি চিপস।
গ) ক্যালসিয়ামের ঘাটতি পূরণে রাগি কাটলেট
আমাদের মধ্যে অনেক ভ্রমণ পিয়াসু রয়েছেন যারা ভ্রমণ চলাকালীন কাটলেট খেতে পছন্দ করে থাকেন। কাটলেটের চেনা-জানা বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তন্মধ্যে-চিকেন কাটলেট, ফিস কাটলেট, তন্দুরি কাটলেট এবং বিশেষকরে রাগি কাটলেট অন্যতম। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে রাগি কাটলেট খুবই কার্যকরী একটি উৎস হতে পারে। নিম্নে কি উপায়ে রাগি কাটলেট তৈরি করবেন তার একটি সংক্ষিপ্ত প্রস্তুত প্রণালী দেখানো হল।
প্রস্তুত প্রণালীঃ প্রথমে আলু ভালোভাবে সিদ্ধ করে তার সাথে গাজর, কাঁচালঙ্কা, বিট ও ধনীয়ার পাতা কুচি কুচি করে মিশিয়ে নিন। তারপর এর সাথে রাগির আটা, সবজি ও খানিকটা চালের গুঁড়ো ভালোভাবে মিশ্রিত করে নিন। একটি পাত্রে রাগির আটা, সেদ্ধ আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, বাটা আদা, লবণ তার সাথে পরিমাণমতো মসলা ভালোভাবে মিশান। মিশাতে গিয়ে শুকনো মনে হলে খানিক পরিমাণমতো প্রয়োজন অনুযায়ী পানি দিতে পারেন। এরপর মিশ্রিত উপকরণ দিয়ে নরম করে একটি গোলাকৃতির মণ্ড তৈরি করে তাকে কাটলেটের আকৃতিতে বানান। মণ্ডগুলিকে তেলে ভাঁজতে তাওয়া অথবা বাজারে পাওয়া যায় নন ইষ্টিকের পাত্রে অল্প পরিমাণে তেলে মাঝারি জ্বাল দিয়ে কাটলেটগুলো দুই পাশ সোনালি বর্ণ না হওয়া পর্যন্ত ভেঁজে নিন। নিমিষেই প্রস্তুত হয়ে গেল পুষ্টিকর ক্যালসিয়ামে পরিপূর্ণ রাগি কাটলেট।
ক্যালসিয়ামের বিকল্প আরও কিছু খাবার
শরীরের হাড় ও দাঁত মজবুত রাখতে ক্যালসিয়াম খুবই প্রয়োজনীয় একটি উপাদান। দুধ না খেলেও এমন কিছু খাবার রয়েছে যা থেকে ক্যালসিয়াম উপাদান সহজেই পাওয়া যায়। নিম্নে দুধের বিকল্প হিসেবে কিছু ক্যালসিয়াম উপাদান যুক্ত খাবার তুলে ধরা হলোঃ-
১। দই (Yogurt): দই প্রোবায়োটিকসহ ক্যালসিয়ামের ভালো উৎস।
২। তিল (Sesame seeds): তিলেও রয়েছে ক্যালসিয়ামের পর্যাপ্ত উপাদান। অল্প পরিমানে খেলেও চলে।
৩। সবুজ শাক সবজি: ক্যালসিয়ামের উপাদানে ভরপুর রয়েছে এমন শাক যেমন- পালং শাক, লাল শাক ও পুঁই শাক।
৪। টোফু (Tofu): উদ্ভিজ প্রোটিন ও ক্যালসিয়ামের ভরপুর টোফু।
৫। ছোট মাছ (কাঁটাসহ): মলা, চেলা ও সার্ডিন।
৬। ডাল ও শিমজাতীয় খাবার: ডাল ও শিমজাতীয় খাবারের মধ্যে রয়েছে যেমন-ছোলা, মসুর ডাল ও রাজমা।
৭। ফার্টিফায়েড খাবার: ফার্টিফায়েড খাবারের মধ্যে রয়েছে যেমন- সয়া মিল্ক ও কমলা জুস।
৮। বাদাম ও বীজ: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে রয়েছে বাদাম ও বীজ। যেমন- বাদাম, কাজু ও সিয়াসিড।
শেষ কথা
ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এখন চিকিৎসকের পরামর্ষতো রয়েছেই। পাশাপাশি কিছু খাবার এমন রয়েছে যা থেকে আমরা সহজেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি। প্রিয় পাঠক, আমরা আজকের আর্টিকেলটির মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধের বিকল্প কোন খাদ্য রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আজকের আর্টিকেলটির শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এমন আরও টিপস নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম।

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url