OrdinaryITPostAd

পবিত্র রমজানের ৬টি আমল, একজন মোমিন বান্দার জন্য কিরূপ হয়

বছর ঘুরে আমাদের সামনে আসে সিয়াম সাধনার মাস মাহে রমজান। মাহে রমজান একজন মোমিন বান্দার জন্য খুবই গুরত্ব ও তাৎপর্য বহন করে। এই পবিত্র মাসে আমল অর্থাৎ ইবাদত বন্দিগির মাধ্যমে একজন বান্দা আল্লাহ্‌ তায়ালার নৈকট্য লাভ করেন। তাই, পবিত্র রমজানের ৬টি আমল একজন মোমিন বান্দার জন্য কিরূপ হয় সে সম্পর্কে ধারণা দিতে আজকের বিস্তারিত আর্টিকেলটি আপনার জন্য।
সারা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের সকলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হল পবিত্র রমজান মাস। এই মাসের প্রতিটি ক্ষণ আল্লাহতালা অনেক বরকতময় করেছেন। সকল বান্দা-বান্দী এই মাসটিকে ঘিরে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। তাই এই মাসের আমল বিবেচনায় অনেক আমল রয়েছে তার মধ্যে ৬টি আমল একজন মুমিন বান্দার জন্য পরকালের পাথেয় হতে পারে।
পেজ সূচিপত্রঃপবিত্র রমজান মাসের আমল বিবেচনায় এমন কিছু আমল রয়েছে যেগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একজন মুমিন বান্দার জন্য সেটি হতে পারে আমলের কেন্দ্রবিন্দু। নিম্নোক্তভাবে পবিত্র রমজানের ৬টি আমল যা একজন মোমিন বান্দার জন্য খুবই কার্যকরী সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো

পবিত্র রমজানের ৬টি আমল, একজন মোমিন বান্দার জন্য

ক) তারাবিহ'র নামাজ পড়াঃ

একজন মোমিন বান্দার জন্য পবিত্র মাহে রমজানে রোজা রাখার ক্ষেত্রে তারাবিহ নামাজ প্রধান ইবাদত। মাহে রমজানে তারাবিহ নামাজ মূলত রাত্রি বেলায় ঈশার নামাজের ফরজ ও সুন্নতের পরে আদায় করতে হয়। মূলত তারাবিহ নামাজ হল একজন রোজাদারের জন্য সাক্ষীস্বরূপ।
বুখারি হাদিস অনুযায়ী, রাসূল (সা.) বলেছেন-“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল (তারাবিহ) আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হবে।” (বুখারি, মুসলিম)
পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবিহ'র নামাজ ছাড়াও কিছু নফল ইবাদত রয়েছে যা আপনি সওয়াব লাভের আশায় বেঁছে নিতে পারেন। যেমন- তাহাজ্জুদ নামাজ, ইশরাক ও চাশতের নামাজ, বেশী বেশী করে দোয়া ও জিকিরে সময় ব্যয় করা।

খ) রোজা রাখাঃ

পবিত্র রমজান হল মূলত সংযমের মাস। এই মাসটি রোজদারদের জন্য কেবল পানাহার মুক্ত থাকা নয়, মহান আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য ইবাদত বন্দিগির মাধ্যমে নিজেকে মশগুল রাখা। নামাজ যেমন বেহেস্তের চাবি, রোজা হচ্ছে বেহেস্তের ঢাল। তাই মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে রোজা রাখা একজন মোমিন বান্দার জন্য ফরজ। রোজা আপনি সারা বছরই নির্দিষ্ট ফজিলতপূর্ণ দিনে রাখা গেলেও পবিত্র মাহে রমজানে রোজা রাখার মাহাত্ত অনেক বেশী। একজন রোজাদার ব্যক্তির জন্য এই মাসটি গুনাহ মাপের সুবর্ণ সুযোগ। রোজার বিশেষ তাৎপর্য হল রোজা আমাদের আত্মসংযমের শিক্ষা দেয় এবং সকল প্রকার পাপাকার্য থেকে আমাদেরকে বিরত রাখে। রোজা আমাদেরকে মহান রাব্বুল আলামিন আল্লাহর প্রতি ভয়-ভীতি এবং তাকওয়া অর্জনের শিক্ষা দেয়।
আলকুরআনের নির্দেশনানুযায়ী, "হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।" (সূরা বাকারা: ১৮৩)
রোজা রাখার বেশকিছু উপকারিতা রয়েছে, তন্মধ্যে আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হওয়া, সমাজে ধনী ও গরীবের মধ্যে মিলমহব্বত সৃষ্টি অন্যতম।

গ) পবিত্র কুরআন তিলাওয়াতঃ

পবিত্র রমজান মাস হল পবিত্র কুরআন নাজিলের মাস। তাই এই মাসে পবিত্র কুরআন শুদ্ধ করে তিলাওয়াত বিশেষ গুরুত্ব বহন করে। আলকুরআন তিলাওয়াতে প্রতিটি অক্ষরের জন্য ১০ নেকী পাওয়া যায় যা মাহে রমজানে সেটি বেড়ে ৭০ গুনে বৃদ্ধি পায়। যার কারণে মাহে রমজানে নামাজ ও রোজা রাখার পাশাপাশি পবিত্র কুরআন তিলাওয়াতের জন্য জোর তাগিদ রয়েছে। নিম্নে এই পবিত্র মাসে কুরআন তিলাওয়াতের আমল হিসেবে বেশ কিছু বিষয় যুক্ত করা যেতে পারে যেমন-দৈনিক একটি নির্দিষ্ট সময়ে কুরআন তিলাওয়াত করা, কুরাআনের অর্থ ও তাফসির বুঝে তিলাওয়াত করা যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করা যায়।

ঘ) দোয়া ও ইস্তিগফার পাঠ করাঃ

পবিত্র রমজান হল দোয়া, আমল ও সওয়াবের মাস। এই পবিত্র মাসে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে থাকেন। দোয়া কবুলের জন্য বেশ কয়েকটি মুখ্যম সময় রয়েছে তার মধ্যে বিশেষ করে ইফতার শুরুর আগের দোয়া, সেহেরির আগে তাহাজ্জুতের সময়ের দোয়া, গুনাহ থেকে মুক্তি পেতে বেশী বেশী ইস্তিগফার পড়া।

ঙ) দান-সদকা ও যাকাতঃ

ইসলামে পবিত্র রমজান মাসে দান-সদকা ও যাকাত প্রদানের প্রতি তাগিদ রয়েছে। বিশেষ করে এই সময় দরিদ্রদের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, ইফতার করানো, দান-সাদাকা ও যাকাত প্রদান একজন রোজাদারের জন্য ইমানি দায়িত্ব। যাকাত আদায়ের মাধ্যমে যেমন সম্পদকে হালাল করা হয় আবার যাকাত প্রদান করলে সম্পদও বৃদ্ধি পায়। পাশাপাশি এই সময় দান-সদকা ও ফিতরা প্রদানের মাধ্যমে সমাজে গড়ে উঠে একটি নিবির সম্পর্ক। ঈদের আগে ফিতরা প্রদান করা।
হাদিস অনুযায়ী, রাসূল (সা.) বলেছেন— “যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, তার জন্য রোজাদারের সমান সওয়াব রয়েছে।” (তিরমিজি)

চ) লাইলাতুল কদর তালাসঃ

পবিত্র রমজানের মাসের একটি গুরুত্বপূর্ণ রাত্রি হল কদরের রাত্রি অর্থাৎ লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি হিসেবে ধরা হয়। এই রাত্রিতে মুসলিম ধর্মপ্রাণ সকলেই ইবাদতে মশগুল থাকেন। মূলত বিশ রমজানের পরে একুশ রমজান থেকে বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাস করা হয়। রাতভর আমল ও ইবাদতে মুশগুল থাকার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা হয়। সারা রাত্রিতে বিশেষ করে পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফার পাঠ করার মাধ্যমে মোমিন বান্দাদের ইবাদত শেষ হয়। লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া হল- "আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি" যা আপনারা আমল করতে পারেন।
রোজা যেমন একদিকে তাকওয়া মজবুত করে, কুরআন তিলাওয়াতের মাধ্যমে জীবন হয় আলোকিত, তারাবিহ নামাজ আত্মাকে করে প্রশান্ত, বেশী বেশী দোয়া ও ইস্তিগফার পাঠ গুনাহ মুছোন করে, যাকাত, দান ও সদকার মাধ্যমে সমাজে সৃষ্টি হয় এক ধরণের শোহার্যপূর্ণ সম্পর্ক। উপরোক্ত ৬ টি আমল মাহে রমজানে রোজাদারদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে যা আমাদের জীবনকে বহুগুণে পরিবর্তন করে দিতে পারে।

শেষ কথা

আরবি মাসের প্রথম মাস হচ্ছে রমজান মাস। এই মাসটি মহান রাব্বুল আলামিন আল্লাহ্‌র নৈকট্য লাভের জন্য বান্দাদের অনুকুলে উপহার হিসেবে অবতীর্ণ হয়েছে। এই মাসটিকে আল্লাহ তায়ালা রহমত, মাগফিরাত ও নাজাত এই তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন যা বান্দাদের ইবাদতের মাধ্যমে সওয়াব লাভের সুবর্ণ সুযোগ তৈরি হয়। এই মাসে প্রতিটি আমল বহুগুণে বৃদ্ধি পায় বিধায় এই মাসে ইবাদতের জন্য তাগিদ দেয়া হয়েছে। তবে, একজন প্রকৃত মোমিন বান্দার ক্ষেত্রে রমজানের ইবাদত শুধুই ইবাদত নয় বরং আত্মশুদ্ধি, সমাজগঠন ও আল্লাহর নৈকট্য লাভের পথ। এতক্ষণ আমরা পবিত্র রমজানের ৬টি আমল, একজন মোমিন বান্দার জন্য কিরূপ হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনার ইসলামিক ও নৈতিক গঠনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। ভবিষ্যতে, এমন আরও ইসলামিক বিষয়ক আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪