OrdinaryITPostAd

মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ মুছতে বরফ ব্যবহারের ৩ কৌশল জানুন

মুখ দর্শন গুণ বিচারি। আমরা সাধারণত প্রথম দেখাতে মুখের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। মুখের সৌন্দর্য ধরে রাখতে বয়স বাড়ার সাথে সাথে এর প্রতি আমাদেরকে যত্নবান হতে হয়। বয়স বৃদ্ধির সাথে আমাদের মুখমন্ডলের বয়সের ছাপ পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। দেহের এই গুরুত্বপূর্ণ অংশকে সমুন্নত রাখতে এবং মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ মুছতে বরফ ব্যবহারের ৩ কৌশল সম্পর্কে ধারণা দিতে আজকের এই বিস্তারিত আর্টিকেলটি আপনার জন্য।
একজন ব্যাক্তির মুখের সৌন্দর্যই তার প্রথম পরিচয়। আমরা সাধারণত মনে করি, মুখের সৌন্দর্যের উপরে একজন ব্যক্তির ব্যক্তিত্ব ফুটে ওঠে। বয়স বাড়তে থাকলে যে কারো মুখে ব্রণ, কালো দাগ বিভিন্ন প্রকার বয়সের ছাপ চোখে পড়ে। আবার অনিমতান্ত্রিক খাবার ও অনিয়মিত জীবন ব্যবস্থার কারণেও আপনার মনের অজান্তেই মুখে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়। বিশেষ করে, মুখমন্ডলের বার্ধক্যের ছাপ এখন একটি জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
পেজ সুচিপত্রঃবার্ধক্যের কারণে মুখে ভাঁজ পড়া, ত্বকের উপরে রেষ, অত্যধিক রৌদ্রে বেড়ানোর কারণে মুখে কালো দাগের সৃষ্টি, ত্বকের লাবন্য হারানো এগুলো মুখের উল্লেখযোগ্য সমস্যা। মুখের এইসকল সমস্যা দূর করতে আমাদের কতইনা ভুগান্তির স্বীকার হতে হয়। বিশেষ করে মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ মুছতে বরফ ব্যবহারের নতুনত্ত কৌশল অনেকেরই অজানা। যুগ যতই আধুনিক হচ্ছে পাশাপাশি কসমেটিক প্রসাধনীর ব্যবহারও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাই, প্রাকৃতিকভাবে মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ মুছতে বরফ ব্যবহারের ৩ কৌশল এখন আপনার জন্য সহজ সমাধান হতে পারে। নিম্নোক্তভাবে মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ মুছতে বরফ ব্যবহারের অভিনব ৩ কৌশল সম্পর্কে যুগান্তকারী টিপস তুলে ধরা হলঃ-

মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ মুছতে বরফ ব্যবহারের ৩ কৌশল

আমরা এন্টিসেপটিক হিসেবে বাজারে বিভিন্ন প্রকার ঔষধ পেয়ে থাকি। কিন্তু, তাৎক্ষণিক আপনি এ থেকে পরিত্রান পেতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। যার মধ্যে বরফের কৌশল আপনার জন্য সহজ সমাধান হতে পারে। রূপচর্চার ক্ষেত্রেও আমরা দেখতে পাই বরফের ব্যবহার দিন দিন ক্রমশই বেড়ে চলেছে। বিশেষ করে মুখমণ্ডলের বার্ধক্যের নানা ছাপ মুছতে যে আমরা এই বরফের কৌশলকে প্রয়োগ করে থাকি। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন প্রকার কৌশল থাকতে পারে। বরফের ঠান্ডা স্পর্শ কেবল মুখমণ্ডলের সতেজতাই দেয় না বরঞ্চ ত্বকের রক্তসঞ্চালনও বৃদ্ধি করে। 

১। মুখের ত্বকের যত্নে বরফ থেরাফি

আপনি বরফকে কেবলমাত্র ঠাণ্ডার উপকরণ হিসেবে ব্যবহার করবেন এই ধারণার মধ্যে থাকাটা মোটেই যুক্তিযুক্ত নয়। ঠাণ্ডার উপকরণ হিসেবে কম বেশী সকলেই এটির প্রয়োগ বেশী করতে দেখা যায়। তবে মুখমণ্ডলের যত্নে, মুখের ব্লাক সার্কেল দূর করতে, চোখের নিচের কালো দাগ দূর করতে প্রসাধনীর পরিবর্তে এর ব্যবহার অতিশয় বেড়ে যাচ্ছে। একই সাথে মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ দূরীকরণসহ মুখের আকার স্পষ্ট করতে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও মুখের স্ক্রিন টানটান করতে বরফ থেরাফি অতিশয় কাজে লাগছে। 

প্রস্তুত প্রণালিঃ প্রথমে একটি বরফ রাখার ট্রে সংগ্রহ করুন যাতে গোল গোল গর্ত থাকে। যারা রেফ্রিজারেটর ব্যবহার করেন তারা রেফ্রিজারেটর কিনার সময়ই এ জাতীয় ট্রে সহজেই পেতে পারেন। এরপর বরফ রাখার ট্রেতে পানি রেখে তা ফ্রিজিং করে নিন। ফ্রিজিংকৃত ট্রে থেকে ছোট ছোট গোলাকার বরফগুলো ট্রে থেকে বের করে হাত দিয়ে মুখের উপরিভাগে আলতোভাবে মেচেজ করতে থাকুন। মেচেজ করার কারণে এক পর্যায়ে দেখবেন আপনার মুখের উপরের রক্তনালীগুলো কখনও সংকুচিত হচ্ছে আবার কখনও প্রসারিত হতে দেখা যায়। এভাবে চলতে থাকার ফলে এক পর্যায়ে দেখা যাবে, আপনার মুখমণ্ডলে রক্তসঞ্চালন ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে। 

উপকারিতাঃ মুখের ত্বকে বরফ থেরাফির উপকারিতার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আপনি যদি নিয়মিত মুখমন্ডলে বরফের ঠান্ডা স্পর্শ করাতে পারেন তাহলে দেখা যাবে একটি সময় আপনার মুখের মধ্যে থাকা রক্তের শীরাগুলো সচল রাখতে সহায়তা করছে। প্রায় সময় দেখা যায় যাদের মুখের ফোলা ভাব রয়েছে তাদের অনেকাংশেই ফোলা ভাব কমতে শুরু করেছে। রূপচর্চায় বরফ পন্থা প্রয়োগের মাধ্যমে বিশেষকরে মুখমণ্ডলের স্ক্রিনের লাবন্যতা এবং অল্প বয়সে মুখের চামড়া ভাজ পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। তাই, দৈনিক একটু নিয়ম করে মুখ পরিষ্কার করে বরফ এর টুকরো দিয়ে মুখমণ্ডলে অন্তত ৫-১০ মিনিট সময় ব্যয় করলেই আপনি এর সুফল পেতে পারেন। আবার বরফের ঠান্ডা তাপমাত্রা মুখের কোলাজেন তৈরিতেও সুযোগ সৃষ্টি করে। আপনার ত্বককে মসৃণ রাখতে এই কোলাজেনই প্রধান অন্তরায় হিসেবে কাজ করে ও ত্বকে বার্ধক্যের ছাপ দূর করতে সহায়তা করে।

২। মুখের ত্বকের যত্নে বরফের সাথে ভেষজ প্রসাধনী

আমরা প্রতিনিয়তই মুখের ত্বকের যত্নে বিভিন্ন প্রকারের প্রসাধনীর পাশাপাশি ভেষজ প্রসাধনীর ব্যবহার করে থাকি। বিশেষ করে বরফের সাথে ভেষজ উপাদান মিশিয়ে ত্বকের যত্ন এখন একপ্রকারের নতুন উপলব্দি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই বরফের সাথে ভেষজ উপাদান মিশ্রিত করে সহজেই একটি প্যাক তৈরি করে নিতে পারেন যা আপনার মুখমণ্ডলের রূপচর্চায় উপকারী হতে পারে। সাধারণত বরফের সাথে প্রাকৃতিক ভেশজ উপাদান মিশিয়ে করে নিতে পারেন অ্যান্টি-এজিং প্যাক যা মুখমণ্ডলে নিয়মিত ব্যবহার করার ফলে আপনার মুখের বলিরেখা, চোখের নিচে দাগ ও দীর্ঘদিন লাবন্য ধরে রাখতে সহায়ক হিসেবে কাজ করে। এক্ষেত্রে বরফের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রাকৃতিক উপাদান বলতে যথাক্রমে-তুলসী পাতা, অ্যালোভেরা ও সবুজ চা মিশিয়ে বরফ প্যাক তৈরির সহজ পন্থা হিসেবে বেছে নিতে পারেন। 

প্রস্তুত প্রনালিঃ প্রথমে আপনি স্থানীয় বাজার থেকে পরিমাণমতো তুলসী পাতা, অ্যালোভেরা ও সবুজ চা ফ্রিজের কোল্ড ষ্টোরে রেখে গোলাকৃতির বরফ তৈরি করে নিন। অতঃপর দিনের মধ্যবর্তী যেকোন সময়ে বরফগুলো পিচ আকারে খুলে তা মুখমণ্ডলের উপরিভাগে দশ মিনিট অন্তর ম্যাসাজ করুন। দেখা যাবে ক্রমান্বয়ে আপনার মুখের বলিরেখাগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। প্রাত্যহিক অথবা সপ্তাহে অন্তত পাঁচ দিন ম্যাচেজ করলেই সহজেই উপকার পেতে পারেন। 

উপকারিতাঃ এই প্রক্রিয়াটি মুখমণ্ডলে নিয়মিত ব্যবহার করলেই আপনার মুখের বলিরেখা, চোখের নিচে দাগ, মুখের দীর্ঘদিন লাবন্য ধরে রাখতে, ত্বকের ভাঁজ কমাতে, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এমনকি ত্বকে বার্ধক্যের ছাপ দূর করতে উল্লেখযোগ্য অন্তরায় হিসেবে কাজ করে।

৩। মুখমণ্ডলে বরফ স্পর্শ থেরাফি 

উপরোক্ত থেরাফিগুলো ছাড়াও আরও একটি উল্লেখযোগ্য কৌশল হচ্ছে মুখমণ্ডলে বরফ স্পর্শ থেরাপি। এই থেরাফিটি মূলত মুখমণ্ডলে হঠাৎ বরফের ঠান্ডা স্পর্শ দেয়ার মাধ্যমে করতে হয়। এটির প্রধান কাজ হল বরফের ঠাণ্ডা স্পর্শের মাধ্যমে প্রথমে কিছুক্ষণের জন্য আপনার ত্বক সংকুচিত হবে এবং স্পর্শ উঠে গেলেই তৎক্ষণাত তা প্রসারিত হবে। এইভাবে ব্যবহারের ফলে ত্বকের অভ্যন্তরীন কোষগুলোর মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে।

প্রস্তুত প্রনালিঃ প্রথমেই আপনি প্রিজিঙ্ক করা বরফের টুকরোগুলো নিয়ে মুখমণ্ডলের উপরিভাগে আলতোভাবে লাগাতে থাকেন এবং মোটামুটি ত্রিশ সেকেন্ড ধরে রাখুন, অতঃপর তা সরিয়ে নিন। এই প্রক্রিয়ায় অন্তত ৫ বার রিপিট করুন। 

উপকারিতাঃ মুখমণ্ডলে হঠাৎ বরফের ঠান্ডা স্পর্শ শক দ্বারা আপনার ত্বকের স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত করতে সহায়তা করে। এইরূপ প্রিক্রিয়া নিয়মিত প্রয়োগের মাধ্যমে আপনার মুখমণ্ডলের রক্তসঞ্চালন দ্রুতই বেড়ে যাবে, ত্বকের কোষে অক্সিজেনের আনাগোনা বাড়তে থাকবে এবং ত্বকের সতেজতা বজায় থাকবে। 

বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট

সুদূর প্রাচীনকাল হতে সচেতন রুপসি নারীরা লিজেদের রূপ-লাবন্য ধরে রাখতে অর্থাৎ রূপচর্চার জন্য নানান কৌশলকে আয়ত্ত করে আসছে। কালবিবর্তনে এর ধরণেও নানাবিদ পরিবর্তন এসেছে। কৃত্তিম উপায়ে রূপচর্চার ধরণগুলোও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অবদান রেখে চলেছে। সুদূর প্রাচীনকাল থেকেও চীনে রূপচর্চায় ঠান্ডা থেরাপি ব্যবহৃত হতো। তবে, আধুনিক সভ্যতার যুগেও একটি বিষয় লক্ষণীয় যে, কসমেটিক সার্জারির ক্ষেত্রেও বরফের ক্রায়োথেরাপি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 

মুখে বরফ ব্যবহারের সঠিক উপায়?

মুখে বরফ ব্যবহার এখন রমণীদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে, এর ব্যবহার কিভাবে সাড়বেন তা অনেকেই জানতে চান। বরফ ব্যবহারে বিশেষকরে একটি বিষয় লক্ষ্যনীয় যে, কোন কারণে যদি আপনার মুখমণ্ডলে ফোলা দেখা দেয় অথবা রূপচর্চার সময় চোখে ফুলা দেখেন তাহলে মুখমণ্ডলের উপরে বরফ চেপে না ধরে আলতোভাবে ব্রণ অথবা ফোলাভাবের নির্দিষ্ট জায়গায় মাখুন, দেখবেন ব্রণ বা ফোলাভাব অনেকটাই কমে গেছে। প্রয়োজনে বরফের অতিমাত্রার ঠান্ডা মুখমণ্ডলে স্পর্শের ক্ষেত্রে মোটা ও আরামদায়ক কাপড় নিয়ে গোলাকৃতির মতো করে ম্যাসাজ করতে পারেন নতুবা আইস রোলার এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

মুখে আইস ফেসিয়ালে উপকারিতা?

মুখে আইস ফেসিয়ালে উপকারিতা বলতে গেলে অনেক কথা বলতে হয়। বিশেষকরে নিয়মিত মুখমণ্ডলে আইস ফেসিয়াল প্রয়োগে উপকারের মধ্যে রয়েছে, আপনার চোখের চারিপাশে যদি ফোলাভাব থাকে তা কমাতে ও মুখমণ্ডলের রক্তের শিরাগুলোর প্রদাহ কমাতে অর্থাৎ রক্ত ​​সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে। যাদের ত্বকে বিভিন্ন ধরণের ছিদ্র পাওয়া যায় সেসকল ত্বকের ছিদ্রকে শক্ত করতে ও ত্বককে মসৃণ করতে বরফের বিকল্প নেই। নিয়মিত মুখে আইস ফেসিয়াল ব্যবহার করলেও আপনি মুখের ব্রণকে দূর করতেও উপকার পাবেন।

প্রতিদিন মুখে বরফ দেওয়া কি ভালো?

আপনার মুখের বলিরেখা দূর করতে আপনি ইচ্ছা করলে প্রতিদিন মুখে বরফ দিতে পারেন। দৈনিক বরফ দেয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোন নিয়ম না থাকলেও স্কিন বিশেষজ্ঞদের মতে, মুখের ত্বকে সপ্তাহে অন্তত একবার বা দুবার কিংবা মাসে একবার বরফ লাগিয়ে ত্বকের পরিচর্যা করে নিতে পারেন। এতে করে আপনার ত্বক বিভিন্ন প্রকার সমস্যা থেকে সহজেই উত্তরণ হতে পারে।

বলিরেখা দূর করার জন্য মুখে বরফ কত মিনিট লাগাতে হয়?

বলিরেখা দূর করার জন্য মুখে বরফ কত মিনিট লাগাতে হয় সে সম্পর্কে অনেকেই জানতে চান। প্রথমেই আপনি বরফের টুকরোগুলো নিয়ে সাধারণত মুখমণ্ডলে ১-২ মিনিট আলতোভাবে ঘষতে থাকুন। দেখা যাবে আপনার মুখমণ্ডলের বলিরেখা, চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব অনেকটাই চলে যাবে। তবে বরফ এর টুকরো এক জায়গায় চেপে রাখবেন না।

ঠোঁটে বরফ লাগালে কি হয়?

সাধারণত আপনি যদি নিয়মিত ঠোঁটে বরফ লাগাতে পারেন তাহলে একটি উপকার পেতে পারেন তা হলো ঠোঁটের রক্ত সঞ্চালন ঠিক থাকবে। আরও বলতে গেলে বরফের নিয়মিত ব্যবহারের কারণে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হয়। আর যদি তাতেও কোন আশানরুপ ফল না পান তাহলে ঠোঁটের কালচে দাগ দূর করতে আইস কিউব এর ব্যবহার আশানরুপ ফল দিতে পারে। নিম্নে ঠোঁটে বরফের ব্যবহারের উপকারিতা সম্পর্কে আরও কিছু উপকারিতা তুলে ধরা হল- 

ক) নিয়মিত ঠোঁটে বরফ লাগালে আপনি একটি উপকার বিশেষভাবে পেতে পারেন তা হল আপনার ঠোঁটের ত্বককে রোদ্র থেকে রক্ষা করতে সহায়ক হবে।
খ) ঠোঁটে নিয়ম করে বরফ দিলে আপনার ঠোঁটের ফোলা ভাব অনেকটাই কমে যেতে সহায়তা করবে।
গ) ঠোঁটকে হাইড্রেটেড রাখার ক্ষেত্রেও বরফ ব্যবহারের জুড়ি নেই। 

ব্রণের মধ্যে বরফ দিলে কী হয়?

মুখের ব্রণের মধ্যে বরফ দিলে নানাবিদ উপকারিতা রয়েছে। বিশেষকরে ব্রুনে নিয়মিত বরফ দেয়ার ফলে বরফের প্রদাহের গুনগত বৈশিষ্ট্যের কারণে নডিউল, পাস্টিউল সিস্টও প্যাপিউল–জাতীয় প্রদাহজনিত ব্রণের ক্ষেত্রে কিছুটা উপশম হতে পারে। ব্রণের জন্য বরফ ব্যবহার করলে বরফ ও বরফ প্যাঁচানোর কাপড় বা টিস্যু বারবার পরিবর্তন করুন, যাতে ব্যাকটেরিয়া ছড়িয়ে না পড়ে।

শেষ কথা

যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের রূপলাবন্য ধরে রাখতে আমরা কত কিছুই না করে থাকি। রূপচর্চার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সক্ষম হই। মোটকথা আমাদের  শরীরের গুরুত্বপূর্ণ অমুল্য কাজ হল নিজেদের রূপলাবণ্য ধরে রাখা। শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ভালো রাখতে হলে অবশ্যই আমাদেরকে কিছু টিপস মনে রাখা একান্ত জরুরি। তাই, রূপলাবন্য ধরে রাখতে আইস ফেসিয়াল অর্থাৎ বরফের দ্বারা রুপচর্চা করে আপনি নানাবিদ উপকার পেতে পারেন। তাছাড়া নিয়মিত বরফ দিয়ে রুপচর্চা করে আপনি সহজেই ন্যাচারাল স্কিন পেতে পারেন। প্রিয় পাঠক, আশা করছি আজকের আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং মুখমণ্ডলের বার্ধক্যের ছাপ মুছতে বরফ ব্যবহারের ৩ কৌশল সম্পর্কে বিশদ জানতে পেরেছেন। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনার রূপচর্চার জন্য সহায়ক হতে পারে। ভবিষ্যতে, এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি বেশী বেশী করে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪