পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬, মুসলিমদের কি গুরুত্ব বহন করে
প্রতি বছরের মতোই এবারেও পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী'২০২৬ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পালিত হতে যাচ্ছে। মুসলিম ধর্মপ্রাণ মানুষদের জন্য এটি একটি বিশেষ দিন। যে দিনে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স) এই পৃথিবীতে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীতে আবির্ভূত হন এবং ইসলাম যার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটির মাধ্যমে ইসলামিক জীবনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬, মুসলিমদের কি গুরুত্ব বহন করে সে সম্পর্কে জানতে ও জানাতে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
পেজ সূচিপত্রঃমুসলিমদের দুইটি বড় উৎসবের দিন যেমন পবিত্র ঈদ-উল-ফিতর ও পবিত্র ঈদ-উল-আযহা এর মতোই আরও একটি বিশেষ দিন হচ্ছে পবিত্র ইদ-ই-মিলাদুন্নবী'২০২৬। সিরাতুন নবী (স)-এর জন্ম ও জীবনী নিয়ে এই দিনে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ দোয়া ও সৃতিবিজরিত জীবনী নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি ইসলামিক জলসাসহ শিশু-কিশোরদের জন্য কেরাত প্রতিযোগিতারও আয়োজন করা হয়ে থাকে।
এই দিনটির মহাত্ত এতটাই বেশী যে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ্র হাবীব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (স) এই দিনে পৃথিবীকে আলোকিত করেন। মানব জাতির জন্য নিয়ে আসেন শান্তির বার্তা। যার মাধ্যমে আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআন নাযিল করেন।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬, মুসলিমদের কি গুরুত্ব বহন করে এবং গুরুত্তের কথা চিন্তা করে এই দিনটিকে মুসলিম সম্প্রদায় সকলেই কিভাবে উৎযাপন করে তার সম্পর্কে কিছু ধারণা নিম্নে বিস্তারিত তুলে ধরা হ'ল-
ক) এই বছর ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হি. (২৬ আগস্ট ২০২৬) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬ এর নির্ধারিত দিন। পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটিকে যার যার অবস্থান থেকে অত্যন্ত আদবের সাথে পালন হয়ে থাকে। দিনের অনুষ্ঠান পালনের জন্য আগাম কিছু অনুষ্ঠানসূচি তৈরি করা হয়ে থাকে। বাংলাদেশেও সরকারিভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬ উপলখ্যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ জাতীয় মসজিদ বাইতুল মকাররমসহ ইসলামিক ফাউন্ডেশন থেকেও দিনের শুরুতে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। দিনের শুরুতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ দোয়ার আয়োজনতো থাকছেই।
খ) মুসলমান ধর্মপ্রাণ মানুষদের জন্য এই দিনটির তাৎপর্য এতটাই বেশী যে, এই দিনে প্রিয় নবীজির স্মৃতিবিজরিত প্রতিটি ক্ষণ, প্রতিটি জীবন ব্যবস্থাকে আলাদাভাবে স্মরণ করা হয়ে থাকে। অনেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পবিত্র উমরাহ্ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনায় গমন করে থাকেন।
গ) বাংলাদেশেও নবীজিকে মনে-প্রানে, অন্তরে ধারণ করার জন্য নবীজির ঘর, ব্যবহৃত জিনিষপত্র, নবীজির চুল, নবীজির পায়ের ছাপ সম্বলিত কিছু অভিকল চিত্র প্রদর্শনীর আয়োজন করে ব্যাপক প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে আমরা নবীজির দৈনন্দিন সাধারণ জীবন ব্যবস্থা কেমন ছিল, নবীজি কেমন করে আল্লাহ্র দ্বীনকে প্রতিষ্ঠা লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতেন তারই একটি বহিঃ প্রকাশ।
ঘ) এই দিনের মধ্য দিয়ে আমরা ইসলাম সম্পর্কে আরও নতুন নতুন চিন্তা ভাবনার কথা একে অপরের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। যেহেতু বর্তমান সময় পুরোটাই অনলাইন ভিত্তিক হয়ে গেছে বিধায়, অনলাইনে ছোট ছোট পোর্টালে, চিত্রে নবিজিকে মনে রাখার জন্য নানান প্রচারনা করে থাকি।
ঙ) এই বিশেষ দিনে আমরা ছোট সোনামণিদের জন্য বিশেষ চমকপ্রদ আয়োজন রাখতে পাড়ি। নবিজির কলিজার টুকরা আদরের নাতি হাছান, হোসাইন এর সাথে নবীজির জীবন ব্যবস্থা কেমন ছিল তার বিষয়ে কিছুটা জ্ঞান ধারণ করাও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
চ) সাধারণত প্রতি বছরের ন্যায় ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হি. (২৬ আগস্ট ২০২৬) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬ উপলখ্যে বাংলাদেশে এই দিনটি সাধারণ ছুটি হিসেবে ছুটিতে সন্নিবেশিত থাকে। নির্ধারিত ছুটির এই দিনটি আমরা ইবাদত-বন্দেগীতে মশগুল থাকি যার কারণে নিজস্ব আবশস্থ্যলে একটি সুন্দর ও মনমুগ্ধকর পরিবেশ বিদ্যমান থাকে।
ছ) এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা সরকারি নির্দেশনার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে কিছু সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পাড়ি। বিশেষ করে আল্লাহকে প্রশংসা করে হামদ ও সিরাতুন্নবী (স) এর স্মরণে নাতে রসুল প্রতিযোগিতার আয়োজন হতে পারে সকলের জন্য উত্তম দৃষ্টান্ত।
আরও পড়ুনঃ দুই শব্দের ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
জ) এই দিনটিকে স্মরণীয় রাখতে নবিজীকে নিয়ে বিশেষ প্রামান্য ইসলামিক মুভি প্রদর্শনীর ব্যবস্থাও হতে পারে উজ্জ্বল দৃষ্টান্ত।
শেষ কথা
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬ একটি পবিত্র দিন। এই দিনটি প্রত্যেক মমিন বান্দার জন্য খুবই তাৎপর্য বহন করে বিধায় এই দিনে বিশেষ কিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা আমাদের প্রিয় নবীজির প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটির মাধ্যমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী' ২০২৬ সম্পর্কে আমরা আপনাকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আজকের আর্টিকেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url