কিভাবে গাছে কলপ দিবেন, কলপ দেয়ার অভিনব পদ্ধতি জানুন

দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত সুস্বাদু ফল পেতে, ফলজ গাছের যত্ন নিতে কলপ প্রথা দীর্ঘদিনের। কালের বিবর্তনে এখন কলপ ব্যতীত গাছ চাষের কথা চিন্তাই করা যায় না। প্রিয় পাঠক, কিভাবে গাছে কলপ দিবেন, কলপ দেয়ার অভিনব পদ্ধতি সম্পর্কে জানতে ও জানাতে আজকের আর্টিকেলটি আপনার জন্য। 
পেজ সূচিপত্রঃফলজ বৃক্ষে কলপ দেয়া এটি একপ্রকার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যেকোন প্রকৃতির গাছে বিশেষ এই কলপ দেয়ার পদ্ধতিটি যেমন চাষির জন্য অত্যন্ত পছন্দের ও সহজলভ্য পাশাপাশি এই পদ্ধতিতে ফলনও অত্যধিক হয়ে থাকে। কিন্তু গাছে সঠিক পদ্ধতিতে কলপ দেয়ার বিষয়ে অনেকেরই অনেক বিষয় সম্পর্কে অজানা থাকতে পারে। চলুন জেনে নেই, কিভাবে গাছে কলপ দিবেন, কলপ দেয়ার অভিনব পদ্ধতি কি সে সম্পর্কে বিস্তারিত নিম্নে তুলে ধরা হল।

কিভাবে গাছে কলপ দিবেন, কলপ দেয়ার অভিনব পদ্ধতি কি

অধিক ফলনের আশায় চাষিদের গাছের যত্নের ক্ষেত্রে কলপ এর উপর নির্ভরশীল হতে দেখা যায়। কলপ পদ্ধতি বিশেষকরে সর্বক্ষেত্রেই প্রচলিত একটি পদ্ধতি। কলপ দেয়া গাছগুলোর মধ্যে অন্যতম হল-আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেলসহ হরেকরকমের ফল গাছ। ফলের গাছে কলপ দিলে যেসকল উপকার পাওয়া যায় তন্মধ্যে গাছের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, গাছের ক্ষত শুকানো, পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে ও ছত্রাকজনিত সংক্রমণ রোধ করা অন্যতম। কিন্তু প্রচলিত চাষ পদ্ধতির বাহিরেও গাছে কলপ দেয়ার ক্ষেত্রে কিছু আধুনিক পদ্ধতি রয়েছে যা আপনার গাছে কলপ দেয়ার ক্ষেত্রে উপকারে আসবে।  

ক) কিভাবে গাছে কলপ দিবেন?

ফলজ ও বনজ কাঠ জাতীয় বৃক্ষের যত্নে কলপ দেওয়া একটি অপরিহার্য। গাছের ডাল ছাঁটাই, রোগাক্রান্ত অংশ কেটে ফেলা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতস্থানে কলপ দেওয়া হয়। এর মাধ্যমে গাছের ক্ষত শুকানো, রোগ প্রতিরোধ, পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ফলন বৃদ্ধি সম্ভব হয়। প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও অভিনব কৌশল কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। গাছে কলপ দিতে কি প্রয়োজন হয় নিম্নে বিস্তারিত দেখুন-   

# গাছে কলপ দেয়ার উপকরণ

প্রাথমিক অবস্থায় আপনি চাইলে গবাদিপশুর মল ও মাটির সংমিশ্রণে জৈব সার তৈরি করে সেটি কলপের জন্য রাখতে পারেন। কলপ দেয়ার এই প্রাচীন পদ্ধতিটি সকলের কাছে বিশেষ করে চাষির কাছে খুবই পছন্দনীয় ও চাহিদালব্দ বিষয়। পাশাপাশি আপনি চুন সুরকীর সাথে তামাক সালফেট মিশ্রিত করে রাখুন। খানিকটা মোম অথবা রজন পাত্রে জমা করে রাখুন। সাথে রাখুন বাজারে পাওয়া যায় ট্রি উনড সিলার। পরবর্তীতে গাছের কাঁটা ও ক্ষত অংশে জৈব মিশ্রণ মেশিয়ে এর উপর দিয়ে সিলার দিলেই কলপ দেয়ার প্রক্রিয়াটি শেষ হয়।   

# কলপ দিতে কি কি ধাপ অনুসরণ করবেন

প্রাথমিক ধাপ হিসেবে আপনি গাছের যে সকল জায়গায় ক্ষত স্থান দেখতে পাবেন তা আগে চিহ্নিত করুন। এর পরে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে। বাসায় জীবাণুনাশক দ্রবণ থাকলে তা দিয়ে গাছটিকে ভালোভাবে ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার প্রক্রিয়াটি শেষ হলে এবং তা মোটামুটি শুষ্ক হয়ে গেলে কলপ দিতে থাকুন। কলপ দেয়া শেষ হলে এর পর গাছকে নিয়মিত আপনার নজদারিতে রাখুন যাতে করে গাছে কোন প্রকার সংক্রমণ না ছড়াতে পারে।

খ) কলপ দেয়ার অভিনব পদ্ধতি

সনাতন পদ্ধতি ছাড়াও গাছে কলপ দেয়ার কিছু অভিনব পদ্ধতি রয়েছে যা জানলেও আপনি গাছে কলপ দেয়ার ক্ষেত্রেও নতুনত্ব ধারণা পেতে পারেন যা আপনাকে গাছে কলপ দেয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। এখুন চলুন অভিনব পদ্ধতিগুলো কি, তার সম্পর্কে কিছু ধারণা গ্রহণ করি। 

১। প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুতকৃত কলপ

কিছু এমন উপাদান রয়েছে যা প্রাকৃতিক ভাবে পাওয়া যায় যা দিয়ে কলপ দেয়ার কাজটি ভালো হয়।  প্রাকৃতিক উপাদানের মধ্যে রয়েছে নিমপাতার রস, অ্যালোভেরা জেল ও হলুদের গুঁড়া। এই উপাদানগুলি গাছের কলপের জন্য বিশেষভাবে কার্যকরী। প্রাকৃতিক উপাদানে ভরপুর বলে এটি যেমন পরিবেশবান্ধব পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে।

২। ন্যানো টেকনোলজিপূর্ণ কলপ

গাছে কলপ দেয়ার আরও একটি যুগান্তকারী পদ্ধতি হল ন্যানো টেকনোলজিপূর্ণ কলপ। এই কলপটি মূলত গাছেকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুক্ত রাখে। ন্যানো টেকনোলজিপূর্ণ কলপ অর্থাৎ ন্যানো কপার বা ন্যানো সিলভার কণিকা সংযুক্ত এই ধরণের কলপ ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কার্যকরি ভূমিকা রাখে। পরিমাণমতো ব্যবহারেই এথেকে ভাল ফল পাওয়া যায়।

৩। আধুনিক বায়ো পলিমার জেল কলপ

গবেষণায় উঠে এসেছে যে, আধুনিক বায়ো পলিমার জেল দিয়ে কলপ করার পদ্ধতিটি এক নতুন ধারণার জন্ম দিয়েছে। এটি মূলত ক্ষতস্থান প্রতিরোধক। যার কারণে গাছের ক্ষতস্থানে বায়ো-পলিমার জেল লাগানোর সাথে সাথে তা দ্রুত শুকিয়ে যায়। এটি যেমন গাছের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে, আবার গাছেকে দীর্ঘস্থায়ী সুরক্ষাও প্রদান করে থাকে।

৪। ক্ষতস্থানে সেন্সর স্থাপন দ্বারা গাছকে পর্যবেক্ষণ

কলপের ক্ষেত্রে আরও একটি বিশেষ পন্থা হল ক্ষতস্থানে সেন্সর স্থাপন দ্বারা গাছকে পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি হয়। ক্ষতস্থানের তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করা সহজ হয়। বিশেষ এই প্রক্রিয়ার মাধ্যমে সেন্সর তার ডেটা অনুপাতে কলপের কার্যকারিতা নিরীক্ষণ করতে পারে।

৫। সোলার হিটারের সহায়তায় কলপ শুকানো

এখন বর্ষকাল। এই সময় কলপ দেয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। গাছে কলপ দেয়ার পর সেটি শুকানোর প্রয়োজন হয়। তাই আপনি চাইলে কৃত্তিম উপায়ে হিটার তৈরি করে অথবা সোলার হিটারের সহায়তায় এই শুকানোর কাজটি সেরে ফেলতে পারেন। তাই, আধুনিক কলপ দেওয়ার পন্থা হিসেবে সোলারের তৈরি হিটার আপনি ব্যবহার করে উপকার পেতে পারেন। এটি মূলত প্রয়োজন যখন অত্যধিক বৃষ্টি হয় সেই সময়।

গ) কলপ দিতে কি করবেন ও কি করবেননা

কি করবেন কি করবেননা
পরিচ্ছন্ন যন্ত্রপাতি ব্যবহার করুন    গাছ ভেজা থাকতে কলপ লাগাবেননা
জীবাণুনাশক উপাদান ব্যবহার করুন    কাঁটা বা আক্রান্ত অংশের বাহিরে কলপ লাগাবেননা
অনুকূল আবহাওয়ায় কলপ দিন    ক্ষতস্থানে ময়লা রেখে কলপ দেওয়া

ঘ) গাছে কলপ দিলে উপকারিতা কি

গাছের যত্ন নিতে অর্থাৎ গাছ ভালো রাখতে কলপ দেয়া একান্ত অপরিহার্য। কলপ হলো মূলত সুরক্ষামূলক আস্তর যা গাছের কাঁটা কিংবা ক্ষত জায়গায় লাগাতে হয়।

=> গাছের ক্ষত জায়গায় বাতাস ও জল প্রবেশ বন্ধ করা।
=> রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।
=> ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ রোধ করা।
=> কোষের পুনরুজ্জীবন ও দ্রুত নিরাময় করণ।
=> গাছে পোকামাকড়ের আক্রমণ হতে সুরক্ষা প্রদান করা।
=> কলপ গাছের আয়ুস্কাল বাড়াতে কাজ করে।
=> ফসলের বাম্পার ফলনে।
=> পরিবেশবান্ধব কৃষির নিশ্চয়তা প্রদান করা।

শেষ কথা 

ফসলের দ্রুত ফলন পেতে গাছে কলপ দেওয়া কৃষকের কাছে হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভরতা। কলপ কি শুধুমাত্র কৃষি প্রযুক্তির মধেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটি এখন গাছের জীবন রক্ষার জন্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। সনাতন পদ্ধতি ছাড়াও কিছু অভিনব ও আধুনিক প্রযুক্তির কলপ রয়েছে যার ব্যবহারে গাছ যেমন সুস্থ থাকবে, পাশাপাশি গাছের ফলন বাড়বে আবার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবানও হবে। প্রিয় পাঠক, আশা করছি আজকের আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং কিভাবে গাছে কলপ দিবেন, কলপ দেয়ার অভিনব পদ্ধতি সম্পর্কে বিশদ জানতে পেরেছেন। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনার কৃষির ক্ষেত্রে সহায়ক হবে এবং ভবিষ্যতে এমন আরও কৃষি নির্ভর ধারণা নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url