পানি ভর্তি ডাব, বুঝার উপায় কি ?
তীব্র গরমে শরীরে পানি শূন্যতা দেখা দিলে শরীরকে সতেজ করতে আমরা প্রাকৃতিক বিভিন্ন প্রকারের উপাদানের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তন্মধ্যে ডাবের পানির মধ্যে রয়েছে এমন কার্যকরী উপাদান যা আমাদের ক্লান্ত শরীরকে সজীব করে। প্রিয় পাঠক, পানি ভর্তি ডাব, বুঝার উপায় কি সে সম্পর্কে জানতে ও জানাতে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
পেজ সূচিপত্রঃপানির অপর নাম জীবন এটি আমরা কম-বেশি সকলেই উপলব্ধি করি। তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে পানির বিকল্প কিছুই হতে পারে না। তাই, শরীরের পানির ঘাটতি পূরণে এক্ষেত্রে ডাবের পানি খাওয়ার কোন বিকল্প নেই। বাজার থেকে ডাব কেনার সময় আমরা অনেক সময় প্রতারণার ফাঁদে পড়ে যাই। ডাবের মধ্যে আসলেই পানি আছে কি-না তা দেখার বা বুঝার সুযোগ থাকে না। আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা পানি ভর্তি ডাব, বুঝার উপায় সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেয়ার চেষ্টা করব।
ক) ডাবের ওজন অনুমান করে কিনুন
ডাবের ওজনের উপর ডাব ভালো কি খারাপ তা অনেকাংশে নির্ভর করে। ডাবের আকৃতি যাই থাকুক না কেন ওজন যদি বেশী থাকে, তাহলে ডাবের মধ্যে পানি থাকার সম্ভাবনা অত্যধিক থাকে। অনেকের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে তা হল ডাব বড় হলেই মনে হয় ডাব ভালো হয়। আসলে ধারণাটি মোটেই সঠিক নয়। অতএব, বাজার থেকে ডাব কিনতে হলে অবশ্যই আপনাকে আকৃতিকে বিবেচনায় না নিয়ে ডাবের ওজন অনুমান করে কেনাই শ্রেয়। আবার ডাব যদি হালকা মনে হয় তাহলে বুঝবেন ডাবের ভেতরে পরিমিত পানির ঘাটতি রয়েছে।
খ) ডাবের রং দেখে পছন্দ করুন
ডাব কেনার আগে অবশ্যই ডাবের গায়ের রং পছন্দ করা একটি বিবেচ্য বিষয়। ডাবের গায়ে যদি পেস্ট সবুজ রং এবং মাথার দিকে হালকা সাদা প্রকৃতির থেকে থাকে তাহলে বুঝবেন ডাবটি টাটকা। আর টাটকাটা ডাবের পানিতো বেশি হবেই। আর ডাবের গায়ের রং যদি ফ্যাকাসে গারো সবুজ বর্ণিল প্রকৃতির দেখা দেয় তাহলে সেটি নিঃসন্দেহে পুরোনো ডাব। আর পুরনো ঢাবে পানি তো কম থাকবেই এবং শাঁসের পরিমাণও থাকে অত্যধিক। তাই ডাবের রং দেখে বুঝে শুনে কিনুন।
গ) ডাবের দাগ দেখে কিনুন
পানিভর্তি ডাব বুঝতে হলে আপনাকে ডাবের রেখাগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। সাধারণত টাটকা ডাবের মাথার অংশে তিনটি দাগ বিদ্যমান থাকে এবং স্পষ্টতোই সেটি চোখে পড়ার মতো। ভালোভাবে দৃষ্টি দিলে আপনি কচি ডাবের অর্থাৎ টাটকা ডাবের গাঁয়ের দাগগুলো দেখতে পাবেন। যদি দাগগুলো উঁচু থাকে তাহলে বুঝবেন ডাবগুলো টাটকা আর দাগ যদি বসানো থাকে তাহলে নিঃসন্দেহে সেটি পুরনো ডাব। আবার ডাব কেনার পূর্বে একটুখানি ঝাঁকিয়ে নিলেও আপনি পানির পরিমাণ কেমন হতে পারে সেটিরও ধারণা পেতে পারেন।
ঘ) ডিম্বাকৃতি বা সামান্য লম্বাটে ডাব পছন্দ করুন
অনেকসময় আকৃতি ও গঠন বেঁধে ডাবের পানি কম-বেশি হতে পারে। কিছু কিছু ডাব রয়েছে ছোট আকৃতির হলেও তাতে পানি থাকে ধারণারও বেশী। আবার কিছু বড় ডাবের পানির পরিমাণ ধারণার চাইতে কম পাওয়া যায়। গবেষণায় উঠে এসেছে যে, কিছুটা ডিমের আকৃতি বা সামান্য লম্বাটে ডাবের মধ্যে পানির পরিমাণ থাকে অত্যধিক। কিন্তু গোলাকৃতির চ্যাপ্টা ডাবে অনেক সময় পানি কম পাওয়া যায় এবং শাঁসের পুরত্ত বেশী পাওয়া যায়। তাই, ডাব কেনার পূর্বে অবশ্যই লম্বাটে গঠনের কিনতে পরামর্শ দেয়া যেতে পারে।
ঙ) ভেজা বা ছিদ্রযুক্ত ডাব কিনতে যাবেন না
ডাব কেনার পূর্বে অবশ্যই ডাবের মধ্যে কোন প্রকার ভেজা ও ছিদ্র রয়েছে কি-না দেখে নিন। কারণ এখন প্রায়শই শোনা যায়, এক ধরণের প্রতারকচক্র বিশেষ লাভের আশায় ডাবের মধ্যে ফুটো করে তার মধ্যে সিরিঞ্জ দ্বারা কৃত্তিম উপায়ে পানি প্রবেশ করিয়ে থাকে। এইসব ভেজাল ডাব খেয়ে মানুষ প্রতিনিয়তই হচ্ছে অসুস্থ। আর যদি দেখেন ডাবের উপরিভাগে স্যাঁতসেঁতে থাকে সেটি বেশীদিন টেকসই হয় না ও পচনের আশঙ্খা দেখা দেয়। অনেকসময় ডাবের গাঁয়ে কোথাও বা মাথার আশপাশে ছোট ছিদ্র দেখতে পেলে বুঝে নিবেন সেটিতে বাহির থেকে কৃত্তিম পদ্ধতিতে পানি প্রবেশ করানো হয়েছে। এই জাতীয় খুবই নষ্ট হয় এবং সাস্থ্যসম্মত হয় না। অর্থাৎ, ডাব কেনার পূর্বে অবশ্যই তা দেখে নিবেন তাতে কোন প্রকার ছিদ্র রয়েছে কি-না।
চ) ডাব ভালো করে ঝাঁকিয়ে শব্দ শুনুন
পানি ভর্তি ডাব চিনতে চাইলে আরও একটি যুগোপযোগী পন্থা হল ডাবকে কানের কাঁছাকাছি রেখে হালকা ঝাঁকিয়ে শব্দ শোনার চেষ্টা করে দেখে নিতে পারেন। ঝাঁকানোর কারণে যদি ডাবে কোন প্রকার শব্দ না হয় তাহলে বুঝবেন সেটি পানিতে ভরপুর ডাব। যার অনেকাংশেই পানি দিয়ে ভরিয়ে থাকে। আর যদি লাড়ানোর পর শোঁ শোঁ শব্দ হয় তাহলে বুঝবেন ডাবের ভিতরে পানির পরিমাণ কম। তাই, ভালো ডাব চেনার আগে আপনার উচিৎ হবে ডাবটিকে আগে ভালো করে ঝাঁকিয়ে শব্দ বুঝে তারপর কিনা।
ছ) অঞ্চলভেদে ডাবে পানির পরিমাণ
পৃথিবীর সর্বত্রই ডাব দেখতে পাওয়া যায়। এক এক অঞ্চলের ডাবের আকৃতি, প্রকৃতি, টেস্ট একেকরকমের হয়ে থাকে। বিশেষকরে সামদ্রিক, উপকূলীয় এলাকায় অথবা দ্বীপ অঞ্চলভেদে এর ভিন্নতা খুবই চোখে পড়ার মতো। বিশেষকরে উপকূলীয় অথবা দ্বীপ অঞ্চলের ডাবের আকৃতি একটু ভিন্ন ও বড় হয়ে থাকে। স্বাদে ও পানির পরিমাণও অন্যান্য অঞ্চল থেকে বেশী পরিমাণে হয়। তাই, এই প্রকৃতির ডাব আপনি বুঝে দেখে নিতে পারেন।
শেষ কথা
শরীরকে রাখতে ডাবের পানির কোন বিকল্প নেই। তবে ডাবের মধ্যে কোনটি উৎকৃষ্ট সেটি বুঝাই বড় চ্যালেঞ্জ। প্রিয় পাঠক, আশা করছি আজকের আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং পানি ভর্তি ডাব, বুঝার উপায় কি ? সে সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনার সু-স্বাস্থ্য গঠনের জন্য সহায়ক হতে পারে। ভবিষ্যতে, এমন আরও স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url