হোয়াটসঅ্যাপের নতুন চমক নোটিফিকেশন বাবল, নেটিজেনদের আকর্ষণ

হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেঞ্জার হচ্ছে একপ্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম যা আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং ও ভয়েস ওভার আইপি প্রযুক্তির পরিষেবা। এটি মূলত মার্কিন কারিগরি সংস্থা মেটা মালিকানাধীন একটি প্রযুক্তিগত উদ্ভাবনী প্রক্রিয়া যার ফলশ্রুতিতে বিশ্বের সাথে যোগাযোগ আজ অনেকটাই হাতের মুঠোয়। প্রিয় পাঠক, হোয়াটসঅ্যাপের নতুন চমক নোটিফিকেশন বাবল সম্পর্কে জানতে ও জানাতে আজকের প্রযুক্তির খবরটি আপনার জন্য।
পেজ সূচিপত্রঃএকটি সময় ছিল আমাদেরকে চিঠির মাধ্যমে নিজেদের ভাষায় তথ্য-উপাত্ত আদান-প্রদান করতে হত। পরবর্তীতে, প্রযুক্তির নানান উদ্ভাবনের ফলে যোগাযোগের আমুল পরিবর্তন সাধিত হয়েছে। অ্যাপ্সের ক্ষেত্রে এসেছে ভিন্নতা। সবকিছুকে ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেঞ্জার প্রযুক্তিই এখন নেটিজেনদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রযুক্তির আমুল পরিবর্তনের সাথে সাথে হোয়াটসঅ্যাপেরও নতুন নতুন চমক আসছে, যার মধ্যে নোটিফিকেশন বাবল আরও একটি সম্ভাব্য চমক দেখা যাবে। নিম্নে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বাবল এর চমক আসছে তার সম্পর্কে কিছু ধারণা দেয়া হল-

ক) সময় অপচয় রোধে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন বাবল

এখন নেট দুনিয়ায় ইন্টারনেট ছাড়া চিন্তাই করা যায় না। যুগ যতই আধুনিক হচ্ছে আমরা ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ছি। স্মার্ট ফোনের প্লে-স্টোর চেক করার সাথেই সাথেই আমরা বিভিন্ন ধরণের অ্যাপ্স পেয়ে থাকি। নিজেদের পছন্দ মতো অ্যাপ্স নির্বাচনের পর তা স্মার্ট ফোনে ইন্সটল করার পরই পরই তার সুবিধা আমরা পেয়ে থাকি। তন্মধ্যে, হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় অ্যাপ্স। মেটার এই অ্যাপ্সটি প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে আসছে যা আমাদের আকর্ষণ করছে। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন বাবল তারই একটি অংশ। অনেক সময় দেখা যায়, কর্মব্যস্ততার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের পছন্দের ডিভাইসটি ওপেন করে চেক করার ক্ষেত্রে সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে ডিভাইসের স্ক্রিনে নোটিফিকেশন পাওয়া গেলে সময় কিছুটা হলেও বেঁচে যাবে। তাই, অদূর ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নোটিফিকেশন বাবল সুবিধা নিয়ে আসছে যা আমাদের সময় সঙ্কোচনের ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে আসবে।

খ) গুরুত্বপূর্ণ তথ্য পেতে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন বাবল

ব্যক্তিগত তথ্য, জরুরি সফটওয়ার থেকে শুরু করে অফিসিয়াল ডকুমেন্ট প্রেরণের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়ে থাকে। কাজেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বাবল ব্যবহার করার মাধ্যমে সেই সকল জরুরি কাজ সমাধার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে প্রযুক্তি প্রেমিরা। এই সম্পর্কে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে যে, নোটিফিকেশন বাবল সুবিধাটি যদি হোয়াটসঅ্যাপে চালু করা যায় তাহলে যেকোন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আসা বার্তার নোটিফিকেশন ফোনের পর্দায় বাবল আকারে দেখা যাবে। শুধু তাই নয়, বাবলের ওপর ক্লিক করে সরাসরি বার্তাটি পড়তে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ সকল তথ্য-উপাত্ত তাৎক্ষণিক জানা যাবে।

গ) তাৎক্ষণিকভাবে মেসেজটি পড়তে ও উত্তর দিতে নোটিফিকেশন বাবল

কাজের ব্যস্থ্যতার কারণে আমরা অনেক জরুরি বার্তা অর্থাৎ মেসেজটি পড়তে ও উত্তর দিতে সময় ক্ষেপণ করে থাকি। সঠিক সময়ে নোটিফিকেশন বাবল ব্যবহারে আমরা এমন পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে অনেকটাই সক্ষম হবো। নোটিফিকেশন বাবল ব্যবহারের মাধ্যমে আমরা মূলত অন্যদের প্রেরিত জরুরি ডকুমেন্টগুলো ডিভাইসের স্ক্রিনে ভাসমান আইকন হিসেবে দেখতে পাবো এবং খুব সহজেই তার রিপ্লাই দিতে পারবো। হোয়াটসঅ্যাপে তাৎক্ষনিক নতুন কোনো মেসেজ আসলে তা  একটি স্বয়ংক্রিয় ছোট বাবল পপ-আপ হবে, সেখানে কন্ট্যাক্ট বা গ্রুপের প্রোফাইল ছবির সাথে একটি হোয়াটসঅ্যাপ আইকনও দেখা যাবে। আইকনটিকে ট্যাপ করার সাথে সাথে একটি ছোট চ্যাট উইন্ডো খুলবে, যার ফলে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে মেসেজটি পড়তে ও উত্তর দিতে পারবেন।

ঘ) অ্যান্ড্রয়েড/অ্যাপেল ফোন ব্যবহারকারীদের জন্য কি প্রযোজ্য?

হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বাবল এটি মূলত মোবাইল ডিভাইসের জন্য প্রযোজ্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য চালু করা হতে পারে। পরবর্তীতে আইওস অপারেটিং সিস্টেম অর্থাৎ আইফোন ইউজারদের জন্য এটি চালু হতে পারে। তবে, কবে নাগাদ এই সুবিধাটি চালু হবে তার বিষয়ে মেটা কর্তৃপক্ষ এখনও নিশ্চিত কোনো ধারণা দেয়নি। কিন্তু ২০২৭ সাল নাগাদ এর বিস্ময়কর আত্মপ্রকাশ ঘটতে পারে বলে নেটিজেনরা এমনটিই মনে করে থাকেন।

শেষ কথা

হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বাবল নিয়ে যেসকল ভাবনাগুলো জন্ম দিয়েছে তার সবগুলোই আমাদের প্রযুক্তি, প্রকৃতি, সংস্কৃতি, নিউরোকেমিক্যাল এবং ভবিষ্যতের কল্পনাতে মিশে আছে। দিন দিন প্রযুক্তিতে যে আমূল পরিবর্তন আসছে যুগের সঙ্গে তাল মেলাতে শিখতে হবে এবং জানতে হবে প্রযুক্তি সম্পর্কে। নতুন নতুন উদ্ভাবনীয় বিষয় সম্পর্কে এখন জ্ঞান রাখা জরুরী হয়ে পড়েছে। প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকলে আমাদের জীবনযাত্রা আরও সহজ হবে এবং বিশ্ব আরও সংযুক্ত হবে। আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের নতুন চমক নোটিফিকেশন বাবল, নেটিজেনদের আকর্ষণ সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেড়েছি। আজকের আর্টিকেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url