রান্নার গরম তেল ছিটকে শরীরে ফুস্করি, বাঁচার উপায় কি
বাড়ীর গৃহিণীর সবচেয়ে পছন্দের স্থান হল রান্না ঘর। দীর্ঘক্ষণ রান্নার সময় রান্নার এমন কিছু আইটেম থাকে যা প্রতিনিয়তই গরম তেলে ভাজতে হয়। অনেকসময় দেখ যায়, শরীরে হটাৎ গরম তেলের ছিটকে পড়ে শরীরে ফুস্করির সৃষ্টি হয়, যার কারণে চামড়া ক্ষত-বিক্ষত হয়। এমন সংকটময় পরিস্থিতে কি করবেন ভেবে পাচ্ছেন না। তাই, প্রিয় পাঠক আজকের আর্টিকেলটির মাধ্যমে রান্নার গরম তেল ছিটকে শরীরে ফুস্করি, বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করবো।
পেজ সূচিপত্রঃরান্না করতে কে না ভালোবাসেন। রান্নার প্রধান জায়গা হল কিচেন বা রান্না ঘর। আমাদের মধ্যে যাদের দৈনিক দীর্ঘক্ষণ ধরে রান্না ঘরে থাকতে হয় তাদের রান্নার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়। রান্না ঘরের পরিবেশ ঠিক রাখা, গরম বাতাস বেড় করে দেয়া, তেল ভালো ভাবে ফুটল কি-না তাক করে দেখে নেয়া, তেলে ভাঁজা খাবার ভালোভাবে ছেকে নেয়া ইত্যাদি সকল কিছুই ঠিকঠিকভাবে সম্পন্ন করতে হয়। চলুন আমরা নিম্নোক্তভাবে জেনে নেই, কিভাবে রান্নার সময় গরম তেলের ছিটা থেকে নিরাপদ থাকা যায় এবং কিভাবে সাবধানতার প্রক্রিয়াটি সম্পন্ন করবো-
# রান্নার গরম তেল ছিটকে শরীরে ফুস্করি, বাঁচার উপায় কি
রান্নায় তেলের ব্যবহার সুপ্রাচীনকাল থেকে চলে এসেছে। বিশেষকরে দক্ষিণ এশিয়া ভিত্তিক দেশগুলো খাবার প্রক্রিয়ার ক্ষেত্রে রান্নার উপকরণ হিসেবে তেলের ব্যবহার করতে বেশী দেখা যায়। এটি আসলে নতুন কোন উপকরণ নয়। রান্নাকে সুস্বাদু করার ক্ষেত্রে গ্রাম থেকে শহরে জীবন সর্বক্ষেত্রেই রন্ধন শিল্পীরা এটির ব্যবহার করতে ভুল করেন না। তবে, কিছু কিছু ক্ষেত্রে রান্নার সময় গরম তেলের ছিটকে শরীর পুড়ে লাল দাগ ও ফোস্কার উদ্ভব হতে দেখা যায়, যার সম্পর্কে সকেলেরই কিছু হলেও ধারণা রয়েছে। এই থেকে পরিত্রাণ পেতে কিছু মুষ্টিমেয় বাস্তব সতর্কতা জেনে রাখা থাকলেই মিলবে মুক্তি।
(ক) রান্নার ভেজা আইটেম ভালভাবে ঝারুন
রান্নার গরম তেলে কিছু ভাজতে গেলে তেল ছিটকানোর প্রধান কারণ হল পানি মিশ্রিত আইটেম তেলে ব্যবহারের দরুন। ভেজা রান্নার উপকরণ হটাৎ করেই আমরা গরম তেলে দিয়ে থাকি, যা আমাদের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। তাই, এমন পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখতে রান্নার ব্যবহৃত আনুষঙ্গিক আইটেমগুলো থেকে পানি ভালোভাবে ছারিয়ে নিন। প্রয়োজনে স্টিলের অথবা বেতের ছাকনী ব্যবহার করতে পারেন। দরকার হলে অতিরিক্ত পানি নিস্কাশনের জন্য টিস্যু অথবা পরিচ্ছন্ন কাপড়ের উপরে দীর্ঘক্ষণ রান্নার উপকরণগুলো রেখে দিয়ে পানি শোষণ করে নিতে পারেন, এরপর ফুটন্ত গরম পানিতে রান্নার উপকরণ দিয়ে দিতে পারেন। যার ফলে, রান্নার উপকরণগুলো ভাজতে যেয়ে অনেকটাই তেলের ছিটকে কমে আসতে পারে।
(খ) ফুটন্ত তেল ও মশলার সাথে খানিকটা লবন দিন
রান্নার সময় ফুটন্ত তেল ও মশলার সাথে খানিকটা লবণ দিলেও তেলের ছিটকে অনেকটাই প্রতিরোধ করা যায়। লবণের বিশেষত্ব হল এটি তেলের মধ্যেকার আর্দ্রতা দ্রুত শোষণ করে নিতে পারে। যার কারণে মাছ বা সবজি অথবা অন্যান্য রানার উপকরণ তেলের মধ্যে দিয়ে দিলে তখন তেল ছিটকানোর সম্ভাবনা অনেকটাই কমে আসে। বিশেষ এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে অবশ্যই রান্নার পাত্রে গরম তেল দেয়ার পরপরই খানিকটা লবন দিয়ে দিতে হবে। এরপর ধাপে ধাপে মসলাসহ রান্নার গুরুত্বপূর্ণ আইটেমগুলো আপনি তেলে ভাজতে দিয়ে দিতে পারেন। এই পদক্ষেপটি আপনি কার্যকরী পদক্ষেপ হিসেবেও বেঁছে নিতে পারেন যা গৃহিণীরা সানন্দে করে থাকেন।
(গ) তেল ছিটকে এড়াতে রান্নার পাত্রের ঢাকনা শুকিয়ে নিন
প্রায়শই দেখা যায়, আমরা রান্নার সময় এক পাত্রের ঢাকনা একাধিক পাত্রে ব্যবহার করে থাকি। যার ফলে ঢাকনার মধ্যে ঝমে থাকা পানি ফুটন্ত গরম তেলে পড়ার সাথে সাথে তা পুস্পটিত হয়ে চারি দিকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এতে করে রান্না ঘরসহ শরীরের নাজুক স্থানে এই গরম তেল ছিটকে পড়ে ফোস্কার উপক্রম হয়। তাই রান্নার সময় আপনি চাইলে বিভিন্ন পাত্রের জন্য আলাদা আলাদা ঢাকনা অথবা নির্দিষ্ট ঢাকনাকে ভালোভাবে মুছে ব্যবহার করতে পারেন।
(ঘ) তেলে ভাঁজার জন্য চওড়া অথবা গভীর পাত্র নির্ণয়
যে কোন কিছু রান্নার জন্য প্রাথমিক কাজটি হল, প্রথমে রান্নার সামগ্রীগুলোকে ভালোভাবে ভেঁজে তারপর রান্নার জন্য প্রস্তুত রাখতে হয়। তাই, ভাজাভুজির জন্য কিছু সুনির্দিষ্ট পাত্র নির্ণয় করা আবশ্যক হয়ে যায়। কিছু ভাঁজাপোড়া এমন যে তা ডুবা তেলে না ভাজলে ভালোভাবে ভাঁজা হয় না। এক্ষেত্রে একটু গভীর পাত্র ব্যবহার করাই শ্রেয়। কারণ তেল কনোভাবে যদি ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ছিটকা তেল পাত্রের অভ্যন্তরেই থেকে যায়। যার ফলে ছিটকা তেল গায়ে পড়ে ফস্কা পোড়া বা রান্না ঘর নষ্ট হওয়া থেকে রক্ষা পায়।
(ঙ) মাত্রাতিক্ত আগুণের তাপে ভাঁজা থেকে বিরত থাকুন
ডুবা তেলে কোন কিছু ভাজতে গেলে আমাদের অনেকেরই ধারণা যে, বেশী জ্বাল দিয়ে না ভাজলে তা কাঁচা থেকে যায়। কিন্তু তা কিন্তু মোটেই সঠিক নয়। আগুনের তাপ থেকে নিরাপদ থাকতে এমনকি, শরীরে তেলের ছিটকা পড়ে ফোস্কা পড়ার সম্ভাবনা থেকে রেহাই পেতে মাত্রাতিক্ত আগুণের তাপে ভাঁজা থেকে বিরত থাকুন। বিশেষত কোন কিছু ভালোভাবে ভাঁজার ক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে তেলে রেখে ভাজাই উত্তম বলে দক্ষ রাঁধুনির মন্তব্যে প্রকাশ পেয়ে থাকে। তাই, নিজেকে নিরাপদ রাখতে ও রান্নাঘর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে মাত্রাতিক্ত আগুণের তাপে তেলে ভাঁজা পরিহার করাই উচিৎ ও যুক্তিযুক্ত বলে মনে করা হয়।
শেষ কথা
কিছু সচেতনতামূলক পদক্ষেপই আপনাকে রান্না করতে এবং রান্নার গরম তেল ছিটকে শরীরে ফুস্করি থেকে রক্ষা পেতে সহায়তা করতে পারে। যদি যথাযথভাবে তা অনুসরণ করা যায় এবং আপনার রান্নার সময়টুকু যদি হয় প্রশান্তিদায়ক তাহলে রান্নার কাজটি হয়ে উঠে আনন্দদায়ক। আশা করছি, আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাকে রান্নার গরম তেল ছিটকে শরীরে ফুস্করি, বাঁচার উপায় কি সে সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেড়েছি যা রান্নার ক্ষেত্রে সহায়ক হতে পারে। ভবিষ্যতে, এমন আরও রান্না সম্পর্কিত নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যাশা রেখে এবং এতক্ষণ আমাদের সাথে সময় দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।

আলোকবর্ষ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুণ। প্রীতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url